নজর বিডি
প্রকাশ : সোমবার, ২২ জুন ২০২৬

প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানালেন আনোয়ার ইব্রাহিম

দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

সোমবার (২২ জুন ২০২৬) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে এসে পৌঁছান। এ সময় ভবনের প্রবেশদ্বারে তাঁদের স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।

প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছানোর পর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সুসজ্জিত দলের গার্ড পরিদর্শন করেন।

অভ্যর্থনা ও সংবর্ধনা অনুষ্ঠানের পর দুই দেশের সরকারপ্রধান নিজ নিজ দেশের সফরসঙ্গী ও মন্ত্রিসভার সদস্যদের একে অপরের সাথে পরিচয় করিয়ে দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর উচ্চপর্যায়ের সফরসঙ্গীদের মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেন। একইভাবে আনোয়ার ইব্রাহিম তাঁর মন্ত্রিসভার সিনিয়র সদস্যদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে পরিচয় করান।

পরিচয় পর্বের আনুষ্ঠানিকতা শেষে পেরদানা পুত্রা ভবনের প্রবেশপথে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আনুষ্ঠানিকতা শেষে দুই দেশের প্রধানমন্ত্রী এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠকে মিলিত হন। বৈঠকে শ্রমবাজার, মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখী দীর্ঘ সড়কটির দুই পাশে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা দিয়ে দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়।

বিষয় : নজরবিডি সংবাদ তারেক রহমান, আনোয়ার ইব্রাহিম, বাংলাদেশ মালয়েশিয়া বৈঠক, প্রথম বিদেশ সফর, পুত্রজায়া, পেরদানা পুত্রা, গার্ড অব অনার, দ্বিপাক্ষিক বৈঠক, ডা. জুবাইদা রহমান, বাসস Tarique Rahman, Anwar Ibrahim, Bangladesh Malaysia Meeting, First Foreign Tour, Putrajaya, Perdana Putra, Guard of Honor, Bilateral Talks, Dr Zubaida Rahman, BSS

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানালেন আনোয়ার ইব্রাহিম

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

সোমবার (২২ জুন ২০২৬) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে এসে পৌঁছান। এ সময় ভবনের প্রবেশদ্বারে তাঁদের স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।

প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছানোর পর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সুসজ্জিত দলের গার্ড পরিদর্শন করেন।

অভ্যর্থনা ও সংবর্ধনা অনুষ্ঠানের পর দুই দেশের সরকারপ্রধান নিজ নিজ দেশের সফরসঙ্গী ও মন্ত্রিসভার সদস্যদের একে অপরের সাথে পরিচয় করিয়ে দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর উচ্চপর্যায়ের সফরসঙ্গীদের মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেন। একইভাবে আনোয়ার ইব্রাহিম তাঁর মন্ত্রিসভার সিনিয়র সদস্যদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে পরিচয় করান।

পরিচয় পর্বের আনুষ্ঠানিকতা শেষে পেরদানা পুত্রা ভবনের প্রবেশপথে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আনুষ্ঠানিকতা শেষে দুই দেশের প্রধানমন্ত্রী এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠকে মিলিত হন। বৈঠকে শ্রমবাজার, মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখী দীর্ঘ সড়কটির দুই পাশে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা দিয়ে দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত