দুই দিনের দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একান্ত বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
সোমবার (২২ জুন ২০২৬) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এই দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠক শুরু হয়। বৈঠকে বসার ঠিক আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের আনুষ্ঠানিক পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক শেষ হওয়ার পরপরই দুই দেশের উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক (Bilateral Meeting) শুরু হবে। বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের উচ্চপদস্থ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
বাংলাদেশ প্রতিনিধি দলে যারা থাকছেন দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত থাকবেন—খলিলুর রহমান, পররাষ্ট্র মন্ত্রী। আরিফুল হক চৌধুরী, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী। হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ড. রাশেদ মাহমুদ তিতুমীর, অর্থ উপদেষ্টা।মাহ্দী আমিন, শিক্ষা বিষয়ক উপদেষ্টা। আসাদ আল সিয়াম, পররাষ্ট্র সচিব প্রমুখ।
বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম জানান, দুই বন্ধুপ্রতিম রাষ্ট্রের এই উচ্চপর্যায়ের বৈঠকে মূলত বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, মালয়েশিয়ায় কর্মী প্রেরণ ও শ্রমবাজারের সংস্কার, সেমিকন্ডাক্টর শিল্প, আধুনিক কৃষি, উচ্চশিক্ষা এবং জন-যোগাযোগসহ (People-to-People Contact) বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হবে।
দ্বিপক্ষীয় আলোচনা শেষে দুই দেশের প্রধানমন্ত্রী একটি আনুষ্ঠানিক যৌথ সংবাদ সম্মেলনে (Joint Press Conference) অংশ নেবেন এবং সফরের অর্জনগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরবেন।
সংবাদ সম্মেলন শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং উচ্চপর্যায়ের সফরসঙ্গীদের সম্মানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এক মধ্যাহ্নভোজের (Luncheon) আয়োজন করা হয়েছে। এই মধ্যাহ্নভোজ চলাকালে মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীরা মালয় এবং বাংলা—উভয় ভাষায় সঙ্গীতসহ একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।
বিষয় : নজরবিডি সংবাদ তারেক রহমান, আনোয়ার ইব্রাহিম, একান্ত বৈঠক, বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ক, পেরদানা পুত্রা, দ্বিপাক্ষিক বৈঠক, যৌথ সংবাদ সম্মেলন, ডা. জুবাইদা রহমান, খলিলুর রহমান, বাসস Tarique Rahman, Anwar Ibrahim, One to One Meeting, Bangladesh Malaysia Relations, Perdana Putra, Bilateral Talks, Joint Press Conference, Dr Zubaida Rahman, Khalilur Rahman, BSS

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬
দুই দিনের দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একান্ত বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
সোমবার (২২ জুন ২০২৬) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এই দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠক শুরু হয়। বৈঠকে বসার ঠিক আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের আনুষ্ঠানিক পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক শেষ হওয়ার পরপরই দুই দেশের উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক (Bilateral Meeting) শুরু হবে। বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের উচ্চপদস্থ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
বাংলাদেশ প্রতিনিধি দলে যারা থাকছেন দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত থাকবেন—খলিলুর রহমান, পররাষ্ট্র মন্ত্রী। আরিফুল হক চৌধুরী, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী। হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ড. রাশেদ মাহমুদ তিতুমীর, অর্থ উপদেষ্টা।মাহ্দী আমিন, শিক্ষা বিষয়ক উপদেষ্টা। আসাদ আল সিয়াম, পররাষ্ট্র সচিব প্রমুখ।
বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম জানান, দুই বন্ধুপ্রতিম রাষ্ট্রের এই উচ্চপর্যায়ের বৈঠকে মূলত বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, মালয়েশিয়ায় কর্মী প্রেরণ ও শ্রমবাজারের সংস্কার, সেমিকন্ডাক্টর শিল্প, আধুনিক কৃষি, উচ্চশিক্ষা এবং জন-যোগাযোগসহ (People-to-People Contact) বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হবে।
দ্বিপক্ষীয় আলোচনা শেষে দুই দেশের প্রধানমন্ত্রী একটি আনুষ্ঠানিক যৌথ সংবাদ সম্মেলনে (Joint Press Conference) অংশ নেবেন এবং সফরের অর্জনগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরবেন।
সংবাদ সম্মেলন শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং উচ্চপর্যায়ের সফরসঙ্গীদের সম্মানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এক মধ্যাহ্নভোজের (Luncheon) আয়োজন করা হয়েছে। এই মধ্যাহ্নভোজ চলাকালে মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীরা মালয় এবং বাংলা—উভয় ভাষায় সঙ্গীতসহ একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।

আপনার মতামত লিখুন