নানাভাবে আসামিপক্ষের আইনজীবীরা সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
সোমবার (২২ জুন) দুপুরে নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।
চিফ প্রসিকিউটর বলেন, শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জিয়াউল আহসানের মামলায় প্রসিকিউশন পক্ষ বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। তিনি বলেন,
"আসামিপক্ষের আইনজীবী প্যানেলে রয়েছেন তারই বোন নাজনীন নাহার। তিনি প্রত্যেক তারিখেই কোনো না কোনো অজুহাতে সময়ক্ষেপণের চেষ্টা করেন। কখনও আইনজীবীর অসুস্থতা বা মৃত্যু, আবার কখনও বিভিন্ন কাগজপত্র চেয়ে ট্রাইব্যুনালে আর্জি জানাচ্ছেন। মূলত শুনানির কার্যক্রম স্থগিত করে বিচার বিলম্বিত করাই তাদের লক্ষ্য।"
অ্যাডভোকেট আমিনুল ইসলাম জানান, এই মামলায় গতকাল রোববার (২১ জুন) একজন গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেছেন ট্রাইব্যুনাল এবং আজ সোমবার (২২ জুন) সেই সাক্ষীকে জেরার জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু জিয়াউল আহসানের পক্ষে তার আইনজীবী নাজনীন নাহার ৩-৪টি নতুন আবেদন জমা দেন।
তিনি বলেন, "আবেদনগুলোর মধ্যে আমরা একটি ছাড়া বাকি সবগুলোর তীব্র বিরোধিতা করেছি। আসামির সঙ্গে তার আইনজীবীর সাক্ষাৎ করতে চাওয়ার আবেদনটিকে আমরা স্বাগত জানিয়েছি, কারণ এটি একজন আইনজীবীর আইনি অধিকার। পরে আদালত এর অনুমতি দেন। তবে বাকি আবেদনগুলো একেবারেই অপ্রাসঙ্গিক ছিল।"
আসামিপক্ষ ট্রাইব্যুনালে এসে শুধু সময় নষ্ট করার অজুহাত খুঁজছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, এটি কোনো ভালো লক্ষণ নয়। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই— আগামী তারিখ থেকে জিয়াউল আহসানের আইনজীবীরা যদি কোনো অসৎ উদ্দেশ্যে বা কলাকৌশল অবলম্বন করে কালক্ষেপণ করতে চান, তবে প্রসিকিউশন পক্ষ থেকে আরও কঠোরভাবে আইনগত আপত্তি জানানো হবে।
বিষয় : নজরবিডি সংবাদ জিয়াউল আহসান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, চিফ প্রসিকিউটর, আমিনুল ইসলাম, মানবতাবিরোধী অপরাধ, গুমের মামলা, নাজনীন নাহার, ট্রাইব্যুনাল সংবাদ, আইন-আদালত, Ziaul Ahsan News Ziaul Ahsan, International Crimes Tribunal, ICT Bangladesh, Chief Prosecutor Aminul Islam, Human Rights Violation, Disappearance Case, Nazneen Nahar, Bangladesh Court News, ICT News

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬
নানাভাবে আসামিপক্ষের আইনজীবীরা সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
সোমবার (২২ জুন) দুপুরে নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।
চিফ প্রসিকিউটর বলেন, শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জিয়াউল আহসানের মামলায় প্রসিকিউশন পক্ষ বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। তিনি বলেন,
"আসামিপক্ষের আইনজীবী প্যানেলে রয়েছেন তারই বোন নাজনীন নাহার। তিনি প্রত্যেক তারিখেই কোনো না কোনো অজুহাতে সময়ক্ষেপণের চেষ্টা করেন। কখনও আইনজীবীর অসুস্থতা বা মৃত্যু, আবার কখনও বিভিন্ন কাগজপত্র চেয়ে ট্রাইব্যুনালে আর্জি জানাচ্ছেন। মূলত শুনানির কার্যক্রম স্থগিত করে বিচার বিলম্বিত করাই তাদের লক্ষ্য।"
অ্যাডভোকেট আমিনুল ইসলাম জানান, এই মামলায় গতকাল রোববার (২১ জুন) একজন গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেছেন ট্রাইব্যুনাল এবং আজ সোমবার (২২ জুন) সেই সাক্ষীকে জেরার জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু জিয়াউল আহসানের পক্ষে তার আইনজীবী নাজনীন নাহার ৩-৪টি নতুন আবেদন জমা দেন।
তিনি বলেন, "আবেদনগুলোর মধ্যে আমরা একটি ছাড়া বাকি সবগুলোর তীব্র বিরোধিতা করেছি। আসামির সঙ্গে তার আইনজীবীর সাক্ষাৎ করতে চাওয়ার আবেদনটিকে আমরা স্বাগত জানিয়েছি, কারণ এটি একজন আইনজীবীর আইনি অধিকার। পরে আদালত এর অনুমতি দেন। তবে বাকি আবেদনগুলো একেবারেই অপ্রাসঙ্গিক ছিল।"
আসামিপক্ষ ট্রাইব্যুনালে এসে শুধু সময় নষ্ট করার অজুহাত খুঁজছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, এটি কোনো ভালো লক্ষণ নয়। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই— আগামী তারিখ থেকে জিয়াউল আহসানের আইনজীবীরা যদি কোনো অসৎ উদ্দেশ্যে বা কলাকৌশল অবলম্বন করে কালক্ষেপণ করতে চান, তবে প্রসিকিউশন পক্ষ থেকে আরও কঠোরভাবে আইনগত আপত্তি জানানো হবে।

আপনার মতামত লিখুন