নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

চীনের দালিয়ানে প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় দুই দিনের সফল সরকারি সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (২২ জুন) স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট দালিয়ান ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

দালিয়ান বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণীকে লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল শাংগ্রি-লা’তে নিয়ে যাওয়া হয়। দালিয়ানে অবস্থানকালীন এই হোটেলেই তিনি অবস্থান করবেন।

এর আগে, মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে দালিয়ানের উদ্দেশে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে দুই দিন অবস্থান করবেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। এখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম ‘নিউ চ্যাম্পিয়নস’-এর বার্ষিক সভায় (২০২৬ সামার দাভোস ফোরাম) অংশগ্রহণ করবেন।

দালিয়ানের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন। বেইজিংয়েই মূলত চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় ও সরকারি সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।

বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ‘সোনালি ৫০ বছর’-এ প্রবেশের ঐতিহাসিক মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই প্রথম চীন সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, এই সফর অতীত অর্জনের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণে ঐতিহাসিক গুরুত্ব বহন করবে।

গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। সফরের প্রথম অংশে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সোমবার এক একান্ত বৈঠকে মিলিত হন তিনি। 

এ ছাড়া দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিতে একটি সমঝোতা স্মারক (MoU) এবং দুটি চুক্তি স্বাক্ষরিত হয়।

আগামী ২৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান, চীন সফর, দালিয়ান, মালয়েশিয়া সফর, বাংলাদেশ-চীন সম্পর্ক, সামার দাভোস ২০২৬, আন্তর্জাতিক সম্পর্ক, বাংলাদেশ রাজনীতি Prime Minister Tariq Rahman, China Visit, Dalian, Malaysia Tour, Bangladesh-China Relations, Summer Davos 2026, International Relations, Bangladesh Politics

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

চীনের দালিয়ানে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

মালয়েশিয়ায় দুই দিনের সফল সরকারি সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (২২ জুন) স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট দালিয়ান ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

দালিয়ান বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণীকে লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল শাংগ্রি-লা’তে নিয়ে যাওয়া হয়। দালিয়ানে অবস্থানকালীন এই হোটেলেই তিনি অবস্থান করবেন।

এর আগে, মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে দালিয়ানের উদ্দেশে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে দুই দিন অবস্থান করবেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। এখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম ‘নিউ চ্যাম্পিয়নস’-এর বার্ষিক সভায় (২০২৬ সামার দাভোস ফোরাম) অংশগ্রহণ করবেন।

দালিয়ানের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন। বেইজিংয়েই মূলত চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় ও সরকারি সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।

বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ‘সোনালি ৫০ বছর’-এ প্রবেশের ঐতিহাসিক মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই প্রথম চীন সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, এই সফর অতীত অর্জনের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণে ঐতিহাসিক গুরুত্ব বহন করবে।

গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। সফরের প্রথম অংশে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সোমবার এক একান্ত বৈঠকে মিলিত হন তিনি। 

এ ছাড়া দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিতে একটি সমঝোতা স্মারক (MoU) এবং দুটি চুক্তি স্বাক্ষরিত হয়।

আগামী ২৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত