তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ হ্রাস পাওয়ায় রাজধানীসহ তিতাস গ্যাসের আওতাভুক্ত এলাকাগুলোতে আগামী কয়েকদিন গ্যাসের তীব্র স্বল্পচাপের সমস্যা দেখা দিতে পারে। আবাসিক, বাণিজ্যিক ও শিল্পকারখানাসহ সব শ্রেণির গ্রাহক এই সংকটের মুখোমুখি হতে পারেন বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
সোমবার (২২ জুন) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এই তথ্য জানানো হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস (আরএলএনজি) সরবরাহ কমে যাওয়ার কারণে ২২ জুন (সোমবার) রাত থেকেই এই সংকটের সূত্রপাত হয়েছে। এই পরিস্থিতি আগামী ২৫ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বজায় থাকার আশঙ্কা রয়েছে।
এই সময়সীমার মধ্যে তিতাসের অধিভুক্ত সব এলাকার আবাসিক রান্নাবান্না, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শিল্পকারখানায় গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে বেশ কম থাকবে।
হঠাৎ তৈরি হওয়া এই গ্যাস সংকটের কারণে গ্রাহকদের যে সাময়িক অসুবিধা হবে, তার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, এলএনজি সরবরাহ পরিস্থিতি আবার স্বাভাবিক হওয়া মাত্রই গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপও দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে।
সাময়িক এই পরিস্থিতি বিবেচনা করে তিতাসের আওতাভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহককে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন