নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়েকে নকআউটে তুললেন হালান্ড

নরওয়ের আরও একটি ম্যাচ এবং যথারীতি সেখানে গোল উৎসবে মাতলেন দলের প্রধান তারকা আর্লিং হালান্ড। জাতীয় দলের জার্সিতে মাঠ মাতানোর ধারাবাহিকতায় সর্বশেষ টানা ছয় ম্যাচেই দুটি করে গোল করার অনন্য কীর্তি গড়লেন এই স্ট্রাইকার। 

তার এই উড়ন্ত ফর্মের সুবাদে আজ (মঙ্গলবার) আফ্রিকান পরাশক্তি সেনেগালকে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে পা রাখল ২৮ বছর পর বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া নরওয়ে।

এর আগে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি সর্বশেষ ১৯৯৮ সালের বিশ্বকাপে খেলেছিল। সেবার আসরের শেষ ষোলো (নকআউট পর্ব) থেকেই ইতালির কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। দীর্ঘ বিরতি কাটিয়ে আরেকবার বিশ্বমঞ্চে ফিরেই বাজিমাত করলেন হালান্ড ও মার্টিন ওডেগার্ডরা।

সেনেগালের বিপক্ষে এই ঐতিহাসিক জয়ের পর চলতি বিশ্বকাপে নিজেদের সিগনেচার স্টাইল 'ভাইকিং নৌকা' চালানোর বহুল আলোচিত দৃশ্যটি মাঠেই মঞ্চায়ন করেন নরওয়ের ফুটবলাররা। এরপর পুরো দল ও সমর্থকেরা বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন।

বিষয় : নজরবিডি সংবাদ আর্লিং হালান্ড, নরওয়ে ফুটবল, বিশ্বকাপ ২০২৬, হালান্ড জোড়া গোল, সেনেগাল বনাম নরওয়ে, বিশ্বকাপ নকআউট, ওডেগার্ড, ফুটবল নিউজ Erling Haaland, Norway Football, World Cup 2026, Haaland Brace, Senegal vs Norway, World Cup Knockout, Martin Odegaard, Football News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়েকে নকআউটে তুললেন হালান্ড

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

নরওয়ের আরও একটি ম্যাচ এবং যথারীতি সেখানে গোল উৎসবে মাতলেন দলের প্রধান তারকা আর্লিং হালান্ড। জাতীয় দলের জার্সিতে মাঠ মাতানোর ধারাবাহিকতায় সর্বশেষ টানা ছয় ম্যাচেই দুটি করে গোল করার অনন্য কীর্তি গড়লেন এই স্ট্রাইকার। 

তার এই উড়ন্ত ফর্মের সুবাদে আজ (মঙ্গলবার) আফ্রিকান পরাশক্তি সেনেগালকে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে পা রাখল ২৮ বছর পর বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া নরওয়ে।

এর আগে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি সর্বশেষ ১৯৯৮ সালের বিশ্বকাপে খেলেছিল। সেবার আসরের শেষ ষোলো (নকআউট পর্ব) থেকেই ইতালির কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। দীর্ঘ বিরতি কাটিয়ে আরেকবার বিশ্বমঞ্চে ফিরেই বাজিমাত করলেন হালান্ড ও মার্টিন ওডেগার্ডরা।

সেনেগালের বিপক্ষে এই ঐতিহাসিক জয়ের পর চলতি বিশ্বকাপে নিজেদের সিগনেচার স্টাইল 'ভাইকিং নৌকা' চালানোর বহুল আলোচিত দৃশ্যটি মাঠেই মঞ্চায়ন করেন নরওয়ের ফুটবলাররা। এরপর পুরো দল ও সমর্থকেরা বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত