নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বিশ্বকাপের মাঝেই অ্যাতলেটিকো ছাড়ার ঘোষণা আলভারেজের, গন্তব্য কোথায়?

আলজেরিয়ার বিপক্ষে বড় জয়ে এবারের বিশ্বকাপ আসর শুরু করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিময় আরেকটি ম্যাচে গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকেও হারিয়েছে তারা। তবে মাঠের এই উৎসবের আবহেই দলবদলের এক বড় বোমা ফাটালেন আলবিসেলেস্তে তারকা হুলিয়ান আলভারেজ। 

চলমান বিশ্বকাপের মাঝেই স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

‘জে’ গ্রুপের ম্যাচে আর্জেন্টিনার দ্বিতীয় জয়ের পর মিক্সড জোনে সাংবাদিকদের আলভারেজ বলেন, "আমি ক্লাবের (অ্যাতলেটিকো) দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। যাদের সঙ্গে কথা হয়েছে, তাদের প্রত্যেকেই আমার স্বপ্ন পূরণের স্বার্থে এই দলবদলের সিদ্ধান্তকে সেরা বলে উল্লেখ করেছেন।"

বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের মাঝে দলবদল নিয়ে কথা বলাটা কিছুটা অদ্ভুত মনে হতে পারে। সেটি আলভারেজ নিজেও অনুভব করছেন, "আসলে বিষয়টি নিয়ে কথা বলার জন্য এটি উপযুক্ত সময় নয়, কিন্তু আমি সত্যটা গোপনও করতে পারছি না। আমি সবার সামনে সৎ থাকার চেষ্টা করছি।"

আলভারেজ ক্লাব ফুটবলে তার পরবর্তী গন্তব্য ঠিক কোথায়, সেটি সুনির্দিষ্ট করে জানাননি। তবে দলবদল বিষয়ক প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক এক্স (সাবেক টুইটার) বার্তায় লিখেছেন, হুলিয়ান আলভারেজ বার্সেলোনায় যোগদানে সম্মতি দিয়েছেন এবং তিনি যেকোনো মূল্যে ক্লাব ছাড়তে চান। এখন পুরো বিষয়টি ক্লাব দুটির সমঝোতার ওপর নির্ভর করছে।

এর কয়েক সপ্তাহ আগে স্প্যানিশ গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল, এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের জন্য রিয়াল মাদ্রিদের দেওয়া ১৫০ মিলিয়ন ইউরোর বিশাল প্রস্তাব প্রত্যাখ্যান করেছে অ্যাতলেটিকো। পাশাপাশি স্প্যানিশ ও আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো জানায়, আলভারেজকে দলে নিতে বার্সেলোনা ও পিএসজিও ওত পেতে আছে। তবে তাদের চেয়ে রিয়ালের প্রস্তাবের অঙ্কই ছিল সবচেয়ে আকর্ষণীয়।

এদিকে, বার্সেলোনায় এই তারকা ফরোয়ার্ডের যাওয়ার তথ্য এখনও নিশ্চিত নয় বলে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দায়ারিও এএস’কে জানিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ কর্তৃপক্ষ। ক্লাবের একটি সূত্র জানায়, বার্সেলোনা এখনও আলভারেজের জন্য আনুষ্ঠানিক কোনো আর্থিক প্রস্তাব দেয়নি। যদি তারা আলভারেজের চুক্তিতে থাকা ৫০০ মিলিয়ন ডলারের রিলিজ ক্লজ সম্পূর্ণ পরিশোধ না করে, তবে কোনো চুক্তি হবে না। অর্থাৎ, বার্সার জন্য এই মারকুটে স্ট্রাইকারকে চড়া দামেই কিনতে হবে।

নিজের ভবিষ্যৎ নিয়ে আলভারেজ বলেন, "বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।" ডালাস স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি আরও বলেন, "এটি ঠিক কবে নাগাদ সমাধান হবে, তা এই মুহূর্তে আমার জানা নেই।"

২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে ৯৫ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফিতে অ্যাতলেটিকোতে যোগ দিয়েছিলেন আলভারেজ। সম্প্রতি গোড়ালির চোট থেকে সেরে ওঠা এই স্ট্রাইকার চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার দুটি ম্যাচেই বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন।

বিষয় : নজরবিডি সংবাদ হুলিয়ান আলভারেজ, দলবদল ২০২৬, অ্যাতলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আর্জেন্টিনা ফুটবল, বিশ্বকাপ ২০২৬, ফুটবল ট্রান্সফার নিউজ Julian Alvarez, Transfer News 2026, Atletico Madrid, Barcelona, Real Madrid, Argentina Football, World Cup 2026, Football Transfer Rumors

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপের মাঝেই অ্যাতলেটিকো ছাড়ার ঘোষণা আলভারেজের, গন্তব্য কোথায়?

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

আলজেরিয়ার বিপক্ষে বড় জয়ে এবারের বিশ্বকাপ আসর শুরু করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিময় আরেকটি ম্যাচে গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকেও হারিয়েছে তারা। তবে মাঠের এই উৎসবের আবহেই দলবদলের এক বড় বোমা ফাটালেন আলবিসেলেস্তে তারকা হুলিয়ান আলভারেজ। 

চলমান বিশ্বকাপের মাঝেই স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

‘জে’ গ্রুপের ম্যাচে আর্জেন্টিনার দ্বিতীয় জয়ের পর মিক্সড জোনে সাংবাদিকদের আলভারেজ বলেন, "আমি ক্লাবের (অ্যাতলেটিকো) দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। যাদের সঙ্গে কথা হয়েছে, তাদের প্রত্যেকেই আমার স্বপ্ন পূরণের স্বার্থে এই দলবদলের সিদ্ধান্তকে সেরা বলে উল্লেখ করেছেন।"

বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের মাঝে দলবদল নিয়ে কথা বলাটা কিছুটা অদ্ভুত মনে হতে পারে। সেটি আলভারেজ নিজেও অনুভব করছেন, "আসলে বিষয়টি নিয়ে কথা বলার জন্য এটি উপযুক্ত সময় নয়, কিন্তু আমি সত্যটা গোপনও করতে পারছি না। আমি সবার সামনে সৎ থাকার চেষ্টা করছি।"

আলভারেজ ক্লাব ফুটবলে তার পরবর্তী গন্তব্য ঠিক কোথায়, সেটি সুনির্দিষ্ট করে জানাননি। তবে দলবদল বিষয়ক প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক এক্স (সাবেক টুইটার) বার্তায় লিখেছেন, হুলিয়ান আলভারেজ বার্সেলোনায় যোগদানে সম্মতি দিয়েছেন এবং তিনি যেকোনো মূল্যে ক্লাব ছাড়তে চান। এখন পুরো বিষয়টি ক্লাব দুটির সমঝোতার ওপর নির্ভর করছে।

এর কয়েক সপ্তাহ আগে স্প্যানিশ গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল, এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের জন্য রিয়াল মাদ্রিদের দেওয়া ১৫০ মিলিয়ন ইউরোর বিশাল প্রস্তাব প্রত্যাখ্যান করেছে অ্যাতলেটিকো। পাশাপাশি স্প্যানিশ ও আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো জানায়, আলভারেজকে দলে নিতে বার্সেলোনা ও পিএসজিও ওত পেতে আছে। তবে তাদের চেয়ে রিয়ালের প্রস্তাবের অঙ্কই ছিল সবচেয়ে আকর্ষণীয়।

এদিকে, বার্সেলোনায় এই তারকা ফরোয়ার্ডের যাওয়ার তথ্য এখনও নিশ্চিত নয় বলে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দায়ারিও এএস’কে জানিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ কর্তৃপক্ষ। ক্লাবের একটি সূত্র জানায়, বার্সেলোনা এখনও আলভারেজের জন্য আনুষ্ঠানিক কোনো আর্থিক প্রস্তাব দেয়নি। যদি তারা আলভারেজের চুক্তিতে থাকা ৫০০ মিলিয়ন ডলারের রিলিজ ক্লজ সম্পূর্ণ পরিশোধ না করে, তবে কোনো চুক্তি হবে না। অর্থাৎ, বার্সার জন্য এই মারকুটে স্ট্রাইকারকে চড়া দামেই কিনতে হবে।

নিজের ভবিষ্যৎ নিয়ে আলভারেজ বলেন, "বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।" ডালাস স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি আরও বলেন, "এটি ঠিক কবে নাগাদ সমাধান হবে, তা এই মুহূর্তে আমার জানা নেই।"

২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে ৯৫ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফিতে অ্যাতলেটিকোতে যোগ দিয়েছিলেন আলভারেজ। সম্প্রতি গোড়ালির চোট থেকে সেরে ওঠা এই স্ট্রাইকার চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার দুটি ম্যাচেই বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত