একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং পবিত্র মহররম মাসকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম।
মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, আজ ২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং একই সাথে পবিত্র মহররম মাস চলছে। এই দুটি বিষয়কে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলো হলো, রাজধানী ঢাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পয়েন্টগুলোতে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশের পাশাপাশি ঢাকা এবং এর আশপাশের কয়েকটি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনীও নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্ব পালন করছে।
"এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশা করি, বাকি সময়েও কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হবে না। ঢাকাবাসী নিরাপদ থাকবে, ইনশাআল্লাহ। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।" — এস এন নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপি।
বিষয় : নজরবিডি সংবাদ ডিএমপি, এস এন নজরুল ইসলাম, ধানমন্ডি ৩২, প্রতিষ্ঠাবার্ষিকী, মহররম, পুলিশ সতর্ক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি ও সেনাবাহিনী DMP, S N Nazrul Islam, Dhanmondi 32, Foundation Anniversary, Muharram, Police Alert, Dhaka Metropolitan Police, Security Measures, BGB and Army

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬
একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং পবিত্র মহররম মাসকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম।
মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, আজ ২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং একই সাথে পবিত্র মহররম মাস চলছে। এই দুটি বিষয়কে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলো হলো, রাজধানী ঢাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পয়েন্টগুলোতে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশের পাশাপাশি ঢাকা এবং এর আশপাশের কয়েকটি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনীও নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্ব পালন করছে।
"এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশা করি, বাকি সময়েও কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হবে না। ঢাকাবাসী নিরাপদ থাকবে, ইনশাআল্লাহ। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।" — এস এন নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপি।

আপনার মতামত লিখুন