জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আজ থেকে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে।
মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আজ আদালতের কার্যক্রমের শুরুতেই এ মামলার ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন পক্ষ। এরপর প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণের মধ্য দিয়েই মামলার মূল সাক্ষ্যগ্রহণের ধাপ শুরু হবে। এর আগে গত ১৭ জুন এ কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সংশ্লিষ্ট পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আজকের দিনটি পুনর্ধার্য করেন।
গত ৩০ এপ্রিল কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে আনীত আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল-১।
প্রসিকিউশনের আনা তিনটি সুনির্দিষ্ট অভিযোগে বলা হয়েছে, তৎকালীন শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ও ভূমিকা রেখেছেন কামরুল ও মেনন। তারা আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের শীর্ষ পদে থেকে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহার এবং কারফিউ জারির প্ররোচনা দেন।
তাদের ধারাবাহিক ষড়যন্ত্র ও নির্দেশনার অংশ হিসেবেই আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। যার ফলে রাজধানীর বাড্ডাসহ আশপাশের এলাকায় অন্তত ২৩ জন নিহত এবং আরও বহু মানুষ গুরুতর আহত হন।
বিষয় : নজরবিডি সংবাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, জুলাই গণ-অভ্যুত্থান, কামরুল ইসলাম, রাশেদ খান মেনন, মানবতাবিরোধী অপরাধ, ট্রাইব্যুনাল-১, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ, আদালত সংবাদ, বাংলাদেশ নিউজ International Crimes Tribunal, July Mass Uprising, Kamrul Islam, Rashed Khan Menon, Crimes Against Humanity, ICT Bangladesh, Court News, Bangladesh News

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আজ থেকে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে।
মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আজ আদালতের কার্যক্রমের শুরুতেই এ মামলার ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন পক্ষ। এরপর প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণের মধ্য দিয়েই মামলার মূল সাক্ষ্যগ্রহণের ধাপ শুরু হবে। এর আগে গত ১৭ জুন এ কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সংশ্লিষ্ট পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আজকের দিনটি পুনর্ধার্য করেন।
গত ৩০ এপ্রিল কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে আনীত আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল-১।
প্রসিকিউশনের আনা তিনটি সুনির্দিষ্ট অভিযোগে বলা হয়েছে, তৎকালীন শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ও ভূমিকা রেখেছেন কামরুল ও মেনন। তারা আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের শীর্ষ পদে থেকে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহার এবং কারফিউ জারির প্ররোচনা দেন।
তাদের ধারাবাহিক ষড়যন্ত্র ও নির্দেশনার অংশ হিসেবেই আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। যার ফলে রাজধানীর বাড্ডাসহ আশপাশের এলাকায় অন্তত ২৩ জন নিহত এবং আরও বহু মানুষ গুরুতর আহত হন।

আপনার মতামত লিখুন