বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর বংশালে মো. মোখলেছিনকে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২২ জুন) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন আসামিদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে হাজির করে এ আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।
এদিন গ্রেপ্তার সংক্রান্ত শুনানিতে অংশ নিয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ক্ষোভ প্রকাশ করে আদালতকে বলেন, “আজ আমাদেরকে দীর্ঘ চার ঘণ্টা ধরে সিএমএম কোর্টের হাজতখানায় রাখা হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে কারাগারে আছি; এই আদালতে কোন বিচারক, কোন আইন কর্মকর্তা কী করতেছেন, তা একটা লাল খাতা ও সবুজ খাতায় সংরক্ষণ করে রাখছি।”
আদালতের সার্বিক পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে ইনু আরও বলেন, “বর্তমানে বিচার ব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা শাখা হিসেবে কাজ করছে।”
হাসানুল হক ইনুর এমন মন্তব্যে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তীব্র আপত্তি জানান এবং এটিকে ‘আদালত অবমাননা’ হিসেবে আখ্যা দিয়ে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। তবে আদালত জানান, এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
মামলার এজাহার ও অভিযোগ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন গত বছরের ৫ আগস্ট মিছিলরত অবস্থায় চাঁনখারপুল মোড়ে নাজিমউদ্দীন রোডে গুলিবিদ্ধ হন বাদী মো. মোখলেছিন।
পরে তাকে রক্তাক্ত ও গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেন। ওই ঘটনার প্রেক্ষিতে ২০২৫ সালের ১ জানুয়ারি ভুক্তভোগী মোখলেছিন বাদী হয়ে বংশাল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
বিষয় : নজরবিডি সংবাদ হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সিএমএম কোর্ট, আদালত অবমাননা, বৈষম্যবিরোধী আন্দোলন, হত্যাচেষ্টা মামলা, বংশাল থানা, আদালত সংবাদ, বাংলাদেশ নিউজ Hasanul Haq Inu, Rashed Khan Menon, CMM Court, Contempt of Court, Anti Discrimination Movement, Attempted Murder Case, Bangshal Thana, Court News, Bangladesh News

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর বংশালে মো. মোখলেছিনকে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২২ জুন) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন আসামিদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে হাজির করে এ আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।
এদিন গ্রেপ্তার সংক্রান্ত শুনানিতে অংশ নিয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ক্ষোভ প্রকাশ করে আদালতকে বলেন, “আজ আমাদেরকে দীর্ঘ চার ঘণ্টা ধরে সিএমএম কোর্টের হাজতখানায় রাখা হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে কারাগারে আছি; এই আদালতে কোন বিচারক, কোন আইন কর্মকর্তা কী করতেছেন, তা একটা লাল খাতা ও সবুজ খাতায় সংরক্ষণ করে রাখছি।”
আদালতের সার্বিক পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে ইনু আরও বলেন, “বর্তমানে বিচার ব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা শাখা হিসেবে কাজ করছে।”
হাসানুল হক ইনুর এমন মন্তব্যে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তীব্র আপত্তি জানান এবং এটিকে ‘আদালত অবমাননা’ হিসেবে আখ্যা দিয়ে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। তবে আদালত জানান, এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
মামলার এজাহার ও অভিযোগ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন গত বছরের ৫ আগস্ট মিছিলরত অবস্থায় চাঁনখারপুল মোড়ে নাজিমউদ্দীন রোডে গুলিবিদ্ধ হন বাদী মো. মোখলেছিন।
পরে তাকে রক্তাক্ত ও গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেন। ওই ঘটনার প্রেক্ষিতে ২০২৫ সালের ১ জানুয়ারি ভুক্তভোগী মোখলেছিন বাদী হয়ে বংশাল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

আপনার মতামত লিখুন