টানা দুই জয়ে আগেই বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে আলবিসেলেস্তেদের নজর ছিল ‘জে’ গ্রুপের আরেক ম্যাচ আলজেরিয়া-জর্ডান লড়াইয়ের দিকে। সেখানে জর্ডানের বিপক্ষে আলজেরিয়ার জয়ে এক ম্যাচ বাকি থাকতেই আর্জেন্টিনার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়ে গেছে। একইসঙ্গে এই হারে টুর্নামেন্ট থেকে বিদায়ঘণ্টা বেজেছে জর্ডানের।
আগের নিয়ম অনুসারে, দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হলে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণে গোল ব্যবধান বিবেচনা করা হতো। তবে ২০২৬ বিশ্বকাপের আগে ফিফা সেই নিয়ম বদলে ফেলে।
চলতি বিশ্বকাপে আলজেরিয়া এবং অস্ট্রিয়ার শেষ ম্যাচে পয়েন্ট সমান (৬ পয়েন্ট) করার সুযোগ থাকলেও, নতুন নিয়মে হেড-টু-হেড (মুখোমুখি লড়াই) রেকর্ডে এগিয়ে থাকার কারণে আর্জেন্টিনা ইতোমধ্যে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছে।
আগামী রোববার সকাল ৮টায় নিজেদের শেষ গ্রুপ ম্যাচে লিওনেল স্কালোনির দল জর্ডানের মুখোমুখি হবে। সেই ম্যাচে আর্জেন্টিনা হারলেও তাদের গ্রুপের শীর্ষ থেকে নামানোর কোনো সুযোগ নেই। অন্যদিকে, বিদায় নিশ্চিত করা জর্ডানও শেষ ম্যাচে জিতলেও গ্রুপের তিন নম্বরে উঠতে পারবে না।
‘জে’ গ্রুপের বাকি দুই দল অস্ট্রিয়া ও আলজেরিয়া—উভয়ই লিওনেল মেসিদের কাছে হারায়, তাদের নিজেদের মধ্যকার ম্যাচটি মূলত দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে রূপ নিয়েছে। রোববার একই সময়ে আলজেরিয়া ও অস্ট্রিয়া মাঠে নামবে।
এর আগে গত সোমবার রাতে আরেকটি মেসিময় ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে হারায় অস্ট্রিয়াকে। তারও আগে প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেয় তারা, যে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ২ ম্যাচ শেষে ৬ পয়েন্ট পাওয়া স্কালোনির দলটি গোল ব্যবধানেও (+৫) বেশ সুবিধাজনক অবস্থানে আছে। তবে নতুন হেড-টু-হেড নিয়মের কারণে গোল ব্যবধানের হিসেব ছাড়াই শীর্ষে থাকছে আলবিসেলেস্তেরা।
এদিকে, আজ (মঙ্গলবার) সকালে জর্ডানকে ২-১ গোলে হারিয়ে নকআউটের আশা বাঁচিয়ে রেখেছে আলজেরিয়া। অস্ট্রিয়াও নিজেদের প্রথম ম্যাচে, এবারই প্রথম বিশ্বকাপ খেলতে আসা জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়েছিল। ফলে দ্বিতীয় দল হিসেবে নকআউটে ওঠার সুযোগ এখন অস্ট্রিয়া ও আলজেরিয়া উভয়ের সামনেই খোলা রয়েছে।
জর্ডানের বিপক্ষে আজ আলজেরিয়া শুরু থেকে আক্রমণে আধিপত্য দেখালেও ম্যাচের ৩৬ মিনিটে উল্টো গোল হজম করে বসে। জর্ডানের পক্ষে গোলটি করেন নিজার আল-রাশদান।
প্রথমার্ধে পিছিয়ে পড়া আলজেরিয়া সমতায় ফেরে ম্যাচের ৬৯ মিনিটে নাদির বেনবুয়ালির গোলে। এরপর জয়ের জন্য মরিয়া আলজেরিয়ার হয়ে জয়নির্ধারণী শেষ গোলটি করেন আমিনে গুইরি।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন