চলমান ফুটবল বিশ্বকাপে সব বড় তারকাই গোল পাচ্ছেন, যার ফলে গোল্ডেন বুট জেতার লড়াইটা এবার জমে উঠেছে। তবে এর মধ্যেই সবচেয়ে রোমাঞ্চকর দ্বৈরথ চলছে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের মাঝে। ইতোমধ্যে আর্জেন্টাইন মহাতারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন, আর তার ঠিক পেছনেই ছুটছেন ফরাসি তারকা এমবাপে।
গতকাল সোমবার রাতে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এর আগে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে হ্যাটট্রিক করেছিলেন মেসি। আসরে ২ ম্যাচে ৫ গোল করে বিশ্বকাপে সবমিলিয়ে মেসির গোলসংখ্যা এখন ১৮। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে।
মেসির এই রেকর্ডের কয়েক ঘণ্টা পরই ক্লোসাকে (১৬ গোল) ছুঁয়ে ফেলেন এমবাপে। ইরাকের বিপক্ষে ফ্রান্সের ৩-০ গোলে জয়ের ম্যাচে টানা দ্বিতীয়বারের মতো জোড়া গোল করেন তিনি। এর মাধ্যমে এমবাপের বিশ্বকাপ ক্যারিয়ারের গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে, যা তাকে সর্বকালের বিশ্বকাপ গোলদাতার তালিকায় ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিওর ওপরে এবং ক্লোসার পাশে নিয়ে গেছে। গতকালের ম্যাচটি ছিল ফরাসি তারকার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১০০তম ম্যাচ, যেখানে তিনি ৬০তম গোলের মাইলফলক স্পর্শ করেন।
বিশ্বকাপের সর্বোচ্চ গোলের তালিকায় মুখোমুখি অবস্থানে থাকলেও মেসির সঙ্গে ব্যক্তিগত লড়াইয়ের বিষয়টি উডিয়ে দিয়েছেন এমবাপে। পিএসজির সাবেক সতীর্থ মেসিকে নিয়ে এমবাপে বলেন, ‘মেসির সঙ্গে আমার কোনো দ্বৈরথ নেই। লিও গোল করেছে, সে গোল করে এবং সবসময়ই করবে। সে মাঠে কী করছে আমি তা দেখি না। কারণ সেটা দেখতে গেলে আমাকে আরও বেশি কিছু করতে হবে। আমি শুধু আমার দলের দিকেই মনোযোগ দিই।’
২৭ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড ইএসপিএনকে জানান, ‘আপনি যখন গোল করবেন, তখন এই পর্যায়ের কাছাকাছি চলে আসবেন। কিন্তু আমি আবারও বলছি, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের দলের অগ্রগতি দেখা।’
এমবাপের এই অবিশ্বাস্য ফর্ম তাকে বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা গোলদাতাদের কাতারে নিয়ে যাচ্ছে। ফরাসি কোচ দিদিয়ের দেশম বিশ্বাস করেন, এমবাপে আরও অনেক রেকর্ড ভাঙবেন। তিনি বলেন, ‘রেকর্ড তৈরিই হয় ভাঙার জন্য। সে ১০০ ম্যাচ খেলে ফেলেছে, সামনে আরও অনেক গোল করবে। এরপর লাইনে আছে মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। কিলিয়ান ওদের বয়স পর্যন্ত খেলবে কি না আমি নিশ্চিত নই, তবে যতদিন মাঠে থাকবে, সে রেকর্ডকে আরও উঁচুতে নিয়ে যাবে।’

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন