মোটরযানে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) ট্যাগসহ রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট সংযোজনের জরুরি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এই নির্দেশনা উপেক্ষা করলে সংশ্লিষ্ট মোটরযান মালিকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (২৪ জুন) বিআরটিএর পক্ষ থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে মোটরযানে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংযোজন কার্যক্রম দেশজুড়ে চলমান রয়েছে। এরইমধ্যে সরকার দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেতুর টোল প্লাজায় স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায়ের জন্য একটি সমন্বিত ব্যবস্থাপনা ব্যবস্থা (ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম) চালুর সিদ্ধান্ত নিয়েছে। এই ডিজিটাল ব্যবস্থায় মোটরযানে সংযুক্ত আরএফআইডি ট্যাগটি বাধ্যতামূলকভাবে ব্যবহার করা হবে।
বিআরটিএ জানিয়েছে, ইতোমধ্যে অনেক মোটরযানের রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ প্রস্তুত হয়ে গেছে। প্রস্তুত হওয়ার পর মালিকদের মোবাইল ফোনে এসএমএসের (SMS) মাধ্যমে তা অবহিত করা হলেও, সংশ্লিষ্ট মালিকরা এখনও বিআরটিএর সার্কেল অফিস থেকে সেগুলো সংগ্রহ ও মোটরযানে সংযোজন করেননি।
স্বয়ংক্রিয় টোল আদায় কার্যক্রম দ্রুত বাস্তবায়ন এবং সড়ক-মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে যেসব মোটরযানে এখনও আরএফআইডি ট্যাগসহ রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট লাগানো হয়নি, সেসব যানবাহনের মালিকদের অবিলম্বে তা সম্পন্ন করার অনুরোধ করেছে বিআরটিএ।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, এই নির্দেশনা অমান্য করে ট্যাগ ও নম্বরপ্লেট ছাড়া যানবাহন চালালে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয় : নজরবিডি সংবাদ BRTA, RFID Tag, Smart Number Plate, Retro-Reflective Number Plate, Automated Toll Collection, Bangladesh Road Transport Authority, Traffic Rules Bangladesh, Legal Action বিআরটিএ, আরএফআইডি ট্যাগ, স্মার্ট নম্বরপ্লেট, রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট, স্বয়ংক্রিয় টোল আদায়, সড়ক পরিবহন, বিআরটিএ বিজ্ঞপ্তি, আইনি ব্যবস্থা

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬
মোটরযানে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) ট্যাগসহ রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট সংযোজনের জরুরি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এই নির্দেশনা উপেক্ষা করলে সংশ্লিষ্ট মোটরযান মালিকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (২৪ জুন) বিআরটিএর পক্ষ থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে মোটরযানে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংযোজন কার্যক্রম দেশজুড়ে চলমান রয়েছে। এরইমধ্যে সরকার দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেতুর টোল প্লাজায় স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায়ের জন্য একটি সমন্বিত ব্যবস্থাপনা ব্যবস্থা (ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম) চালুর সিদ্ধান্ত নিয়েছে। এই ডিজিটাল ব্যবস্থায় মোটরযানে সংযুক্ত আরএফআইডি ট্যাগটি বাধ্যতামূলকভাবে ব্যবহার করা হবে।
বিআরটিএ জানিয়েছে, ইতোমধ্যে অনেক মোটরযানের রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ প্রস্তুত হয়ে গেছে। প্রস্তুত হওয়ার পর মালিকদের মোবাইল ফোনে এসএমএসের (SMS) মাধ্যমে তা অবহিত করা হলেও, সংশ্লিষ্ট মালিকরা এখনও বিআরটিএর সার্কেল অফিস থেকে সেগুলো সংগ্রহ ও মোটরযানে সংযোজন করেননি।
স্বয়ংক্রিয় টোল আদায় কার্যক্রম দ্রুত বাস্তবায়ন এবং সড়ক-মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে যেসব মোটরযানে এখনও আরএফআইডি ট্যাগসহ রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট লাগানো হয়নি, সেসব যানবাহনের মালিকদের অবিলম্বে তা সম্পন্ন করার অনুরোধ করেছে বিআরটিএ।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, এই নির্দেশনা অমান্য করে ট্যাগ ও নম্বরপ্লেট ছাড়া যানবাহন চালালে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন