ঢাকার উত্তরখানের মৌশাইরে অবস্থিত ডন বসকো স্কুল পরিদর্শন করেছেন মাননীয়া ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাউসার কামাল এমপি।
আজ ২৪শে জুন (বুধবার) তিনি স্কুলটি পরিদর্শনে যান।
পরিদর্শনকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার বলেন, "শিক্ষার মান উন্নয়ন এবং খেলাধুলা জাতির জন্য কল্যাণ ও মঙ্গল বয়ে নিয়ে আসবে। তোমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও মনোযোগী হও।"
ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা দিয়ে তিনি আরও বলেন, "তোমরাই আমাদের ভবিষ্যৎ। নিজেদের মেধা ও যোগ্যতায় আগামী দিনে তোমরাই এ দেশের নেতৃত্বে চলে আসবা। তাই এখন থেকেই নিজেদের সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।"
পরিদর্শনকালে স্কুল কর্তৃপক্ষের নানামুখী সেবামূলক কার্যক্রমের প্রশংসা করা হয়। উল্লেখ্য, ডন বসকো স্কুলে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসেবে বই, খাতা ও কলম সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়া এখানে দূর-দূরান্তের শিক্ষার্থীদের জন্য রয়েছে উন্নত আবাসিক সুব্যবস্থা, যেখানে ছাত্র-ছাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে থাকা ও খাওয়ার সুবিধা পেয়ে থাকে।
বিষয় : নজরবিডি সংবাদ ডেপুটি স্পিকার, ব্যারিস্টার কাউসার কামাল, ডন বসকো স্কুল, উত্তরখান, মৌশাইর, স্কুল পরিদর্শন, বিনামূল্যে শিক্ষা উপকরণ, আবাসিক স্কুল, ঢাকা, শিক্ষা ও খেলাধুলাডেপুটি স্পিকার, ব্যারিস্টার কাউসার কামাল, ডন বসকো স্কুল, উত্তরখান, মৌশাইর, স্কুল পরিদর্শন, বিনামূল্যে শিক্ষা উপকরণ, আবাসিক স্কুল, ঢাকা, শিক্ষা ও খেলাধুলা Deputy Speaker, Barrister Kawsar Kamal, Don Bosco School, Uttarkhan, Moushair, School Visit, Free Education Materials, Residential School, Dhaka, Education and Sports

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬
ঢাকার উত্তরখানের মৌশাইরে অবস্থিত ডন বসকো স্কুল পরিদর্শন করেছেন মাননীয়া ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাউসার কামাল এমপি।
আজ ২৪শে জুন (বুধবার) তিনি স্কুলটি পরিদর্শনে যান।
পরিদর্শনকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার বলেন, "শিক্ষার মান উন্নয়ন এবং খেলাধুলা জাতির জন্য কল্যাণ ও মঙ্গল বয়ে নিয়ে আসবে। তোমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও মনোযোগী হও।"
ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা দিয়ে তিনি আরও বলেন, "তোমরাই আমাদের ভবিষ্যৎ। নিজেদের মেধা ও যোগ্যতায় আগামী দিনে তোমরাই এ দেশের নেতৃত্বে চলে আসবা। তাই এখন থেকেই নিজেদের সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।"
পরিদর্শনকালে স্কুল কর্তৃপক্ষের নানামুখী সেবামূলক কার্যক্রমের প্রশংসা করা হয়। উল্লেখ্য, ডন বসকো স্কুলে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসেবে বই, খাতা ও কলম সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়া এখানে দূর-দূরান্তের শিক্ষার্থীদের জন্য রয়েছে উন্নত আবাসিক সুব্যবস্থা, যেখানে ছাত্র-ছাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে থাকা ও খাওয়ার সুবিধা পেয়ে থাকে।

আপনার মতামত লিখুন