নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ডিসি’র সহায়তায় বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নপূরণের পথে চা বিক্রেতার মেয়ে

অর্থাভাবে উচ্চশিক্ষা নিয়ে অনিশ্চয়তায় থাকা এক চা বিক্রেতার মেয়ের শিক্ষার দায়িত্ব নিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম। 

বুধবার (২৪ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সাপ্তাহিক গণশুনানিতে এই মানবিক উদ্যোগের কথা জানা যায়।

গণশুনানিতে বোয়ালখালীর উত্তর চরণদণ্ডী এলাকার ওই শিক্ষার্থী জানান, তিনি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। তার বাবা শাহ আলম একজন ক্ষুদ্র চা বিক্রেতা। অত্যন্ত দরিদ্র পরিবারের পক্ষে ভর্তি ফি ও আনুষঙ্গিক ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে। শিক্ষার্থী আরও জানান, গত বছরও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন তিনি, কিন্তু মাত্র ১০ হাজার টাকার অভাবে ভর্তি হতে পারেননি। এবারও একই অনিশ্চয়তার মুখে পড়ে তিনি জেলা প্রশাসকের শরণাপন্ন হন।

শিক্ষার্থীর কষ্টের কথা শুনে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে তার উচ্চশিক্ষার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। ডিসির এমন মানবিকতায় আবেগাপ্লুত হয়ে শিক্ষার্থী বলেন, মানুষের মুখে ‘মানবিক জেলা প্রশাসক’ হিসেবে তার সুনাম শুনেছিলেন, আজ নিজের জীবনেই তার বাস্তব প্রমাণ পেলেন।

গণশুনানিতে একইসাথে চিকিৎসার অর্থসংকটে থাকা এক বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন প্রান্ত থেকে আসা অসহায় ও বিপন্ন মানুষের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধান ও নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। 

দায়িত্ব গ্রহণের পর থেকেই নিয়মিত গণশুনানির মাধ্যমে প্রবাসীসহ সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ায় মোহাম্মদ জাহিদুল ইসলাম স্থানীয়দের কাছে ‘মানবিক ডিসি’ হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন।

বিষয় : নজরবিডি সংবাদ চট্টগ্রাম, জেলা প্রশাসক, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মানবিক ডিসি, উচ্চশিক্ষা, চা বিক্রেতার মেয়ে, বরিশাল বিশ্ববিদ্যালয়, গণশুনানি, বাংলাদেশ Chattogram, Deputy Commissioner, Mohammad Zahidul Islam, Humanitarian DC, Higher education, Tea seller's daughter, Barisal University, Public hearing, Bangladesh

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ডিসি’র সহায়তায় বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নপূরণের পথে চা বিক্রেতার মেয়ে

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

অর্থাভাবে উচ্চশিক্ষা নিয়ে অনিশ্চয়তায় থাকা এক চা বিক্রেতার মেয়ের শিক্ষার দায়িত্ব নিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম। 

বুধবার (২৪ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সাপ্তাহিক গণশুনানিতে এই মানবিক উদ্যোগের কথা জানা যায়।

গণশুনানিতে বোয়ালখালীর উত্তর চরণদণ্ডী এলাকার ওই শিক্ষার্থী জানান, তিনি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। তার বাবা শাহ আলম একজন ক্ষুদ্র চা বিক্রেতা। অত্যন্ত দরিদ্র পরিবারের পক্ষে ভর্তি ফি ও আনুষঙ্গিক ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে। শিক্ষার্থী আরও জানান, গত বছরও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন তিনি, কিন্তু মাত্র ১০ হাজার টাকার অভাবে ভর্তি হতে পারেননি। এবারও একই অনিশ্চয়তার মুখে পড়ে তিনি জেলা প্রশাসকের শরণাপন্ন হন।

শিক্ষার্থীর কষ্টের কথা শুনে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে তার উচ্চশিক্ষার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। ডিসির এমন মানবিকতায় আবেগাপ্লুত হয়ে শিক্ষার্থী বলেন, মানুষের মুখে ‘মানবিক জেলা প্রশাসক’ হিসেবে তার সুনাম শুনেছিলেন, আজ নিজের জীবনেই তার বাস্তব প্রমাণ পেলেন।

গণশুনানিতে একইসাথে চিকিৎসার অর্থসংকটে থাকা এক বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন প্রান্ত থেকে আসা অসহায় ও বিপন্ন মানুষের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধান ও নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। 

দায়িত্ব গ্রহণের পর থেকেই নিয়মিত গণশুনানির মাধ্যমে প্রবাসীসহ সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ায় মোহাম্মদ জাহিদুল ইসলাম স্থানীয়দের কাছে ‘মানবিক ডিসি’ হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত