নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

রাজধানীতে দুর্বৃত্তের লাঠিপেটায় প্রাণ গেল শ্রমিকের

রাজধানীর কদমতলী থানাধীন মুন্সিখোলা এলাকায় দুর্বৃত্তের লাঠির আঘাতে মো. রাসেল (২৯) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৪ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত রাসেল নারায়ণগঞ্জের ফতুল্লা থানার রসুলপুর এলাকার আব্দুল মালেকের ছেলে এবং স্থানীয় একটি রড মিলের কর্মচারী ছিলেন।

নিহতের বোন রেশমা আক্তার জানান, মঙ্গলবার গভীর রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে মুন্সিখোলা এলাকায় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত রাসেলের গতিরোধ করে। এরপর তারা রাসেলকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বুধবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে পরিবারের কাছে কোনো তথ্য নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ কদমতলী, ঢাকা মেডিকেল কলেজ, ডিএমসিএইচ, হত্যাকাণ্ড, শ্রমিক হত্যা, অপরাধ সংবাদ, রাজধানী, বাংলাদেশ পুলিশ, আইন-শৃঙ্খলা Kadamtali, Dhaka Medical College, DMCH, Murder, Worker killed, Crime news, Capital, Bangladesh Police, Law and order

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে দুর্বৃত্তের লাঠিপেটায় প্রাণ গেল শ্রমিকের

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

রাজধানীর কদমতলী থানাধীন মুন্সিখোলা এলাকায় দুর্বৃত্তের লাঠির আঘাতে মো. রাসেল (২৯) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৪ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত রাসেল নারায়ণগঞ্জের ফতুল্লা থানার রসুলপুর এলাকার আব্দুল মালেকের ছেলে এবং স্থানীয় একটি রড মিলের কর্মচারী ছিলেন।

নিহতের বোন রেশমা আক্তার জানান, মঙ্গলবার গভীর রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে মুন্সিখোলা এলাকায় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত রাসেলের গতিরোধ করে। এরপর তারা রাসেলকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বুধবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে পরিবারের কাছে কোনো তথ্য নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত