বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, সবুজ প্রযুক্তি, ওষুধ শিল্প এবং প্রকৌশল খাতে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বুধবার (২৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও লাতিন আমেরিকা বিভাগের পরিচালক ও প্রধান ড্যানিয়েল উলভেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে ড্যানিয়েল উলভেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় শামা ওবায়েদকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ ও সুইডেনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং নারী ক্ষমতায়নে সুইডেনের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন। পাশাপাশি তিনি সরকারের নারী উন্নয়ন ও সৃজনশীল অর্থনীতি বিষয়ক বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, টেলিযোগাযোগ, প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত এগিয়ে নেওয়ার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়। রোহিঙ্গা সংকটের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এই সংকটের টেকসই সমাধান এবং নিরাপদ প্রত্যাবাসনে সুইডেনের আরও সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়ে উভয় পক্ষই একমত পোষণ করেন।
বিষয় : নজরবিডি সংবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়, শামা ওবায়েদ, সুইডেন, দ্বিপাক্ষিক সম্পর্ক, নবায়নযোগ্য জ্বালানি, বিনিয়োগ, সবুজ প্রযুক্তি, রোহিঙ্গা সংকট, বাংলাদেশ-সুইডেন সম্পর্ক Ministry of Foreign Affairs, Shama Obaid, Sweden, Bilateral relations, Renewable energy, Investment, Green technology, Rohingya crisis, Bangladesh-Sweden relations

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬
বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, সবুজ প্রযুক্তি, ওষুধ শিল্প এবং প্রকৌশল খাতে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বুধবার (২৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও লাতিন আমেরিকা বিভাগের পরিচালক ও প্রধান ড্যানিয়েল উলভেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে ড্যানিয়েল উলভেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় শামা ওবায়েদকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ ও সুইডেনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং নারী ক্ষমতায়নে সুইডেনের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন। পাশাপাশি তিনি সরকারের নারী উন্নয়ন ও সৃজনশীল অর্থনীতি বিষয়ক বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, টেলিযোগাযোগ, প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত এগিয়ে নেওয়ার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়। রোহিঙ্গা সংকটের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এই সংকটের টেকসই সমাধান এবং নিরাপদ প্রত্যাবাসনে সুইডেনের আরও সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়ে উভয় পক্ষই একমত পোষণ করেন।

আপনার মতামত লিখুন