ভেনেজুয়েলায় ৭ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (২৪ জুন) রাত ১০টার দিকে হওয়া এই ভূমিকম্পে ট্রুহিলো, কারাবাও, মিরান্ডা এবং লা গুয়াইরা রাজ্যসহ দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, প্রথম ভূমিকম্পটি ছিল ৭ দশমিক ২ মাত্রার, যা কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে আঘাত হানে। এর অল্প সময়ের মধ্যেই ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় আরেকটি ভূমিকম্প রাজধানী থেকে ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে আঘাত করে।
রাজধানী কারাকাসের আলতামিরা ও লা গুয়াইরা এলাকা থেকে আসা বিভিন্ন ছবিতে দেখা গেছে, ভূমিকম্পে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও ভবন ধসে পড়েছে। লা গুয়াইরার এক বাসিন্দা জানান, বিমানবন্দরের ব্যাপক ক্ষতি হয়েছে এবং প্রধান সড়কগুলোতে বড় ধরনের ফাটল দেখা দেওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মিরান্ডা রাজ্যের চাকাও অঞ্চলের মেয়র অনেক মানুষ হতাহতের আশঙ্কা প্রকাশ করেছেন। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো জানিয়েছেন, দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং পরিস্থিতির সঠিক মূল্যায়ন করার জন্য প্রশাসন কাজ করছে। ইউএসজিএস-এর প্রাথমিক তথ্যানুযায়ী, এই বিপর্যয়ে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন