নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

পুলিশ সদর দপ্তরে আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা টেস বি. ব্রেসনান।

বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এই বৈঠকে টেস বি. ব্রেসনান বাংলাদেশে অবস্থানরত জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। 

তিনি বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন।

জবাবে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, বাংলাদেশে কর্মরত জাতিসংঘ ও অন্যান্য বিদেশি সংস্থার কর্মকর্তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

বৈঠকে রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের নিরাপত্তা কার্যক্রম, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : নজরবিডি সংবাদ আইজিপি, জাতিসংঘ, নিরাপত্তা উপদেষ্টা, বাংলাদেশ পুলিশ, মো. আলী হোসেন ফকির, টেস বি. ব্রেসনান, IGP, United Nations, Security Advisor, Bangladesh Police, Md. Ali Hossain Fakir, Tess B. Bresnan

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

পুলিশ সদর দপ্তরে আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা টেস বি. ব্রেসনান।

বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এই বৈঠকে টেস বি. ব্রেসনান বাংলাদেশে অবস্থানরত জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। 

তিনি বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন।

জবাবে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, বাংলাদেশে কর্মরত জাতিসংঘ ও অন্যান্য বিদেশি সংস্থার কর্মকর্তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

বৈঠকে রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের নিরাপত্তা কার্যক্রম, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত