নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

গণমাধ্যম খাতে বাংলাদেশ ও চীনের চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর

গণমাধ্যম খাতে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব জোরদার করতে বাংলাদেশ ও চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর উপস্থিতিতে এই স্মারকগুলো স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং চীনের পক্ষ থেকে সিনহুয়া নিউজ এজেন্সি ও চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) প্রধানরা চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ ও চীনের মধ্যে সংবাদ ও তথ্য বিনিময়ে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি করা।

গণমাধ্যম খাতে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা।

গ্লোবাল সাউথভুক্ত দেশগুলোর গণমাধ্যম বিষয়ক যৌথ গবেষণায় কাজ করা।আধুনিক প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা এবং সম্প্রচার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও প্রশিক্ষণ আদান-প্রদান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে যে, এই উদ্যোগ দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং তথ্য ও গণমাধ্যম খাতে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বর্তমানে চীন সফর করছেন। প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধি দল শুক্রবার রাতে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

বিষয় : নজরবিডি সংবাদ বাংলাদেশ, চীন, গণমাধ্যম, সমঝোতা স্মারক, তারেক রহমান, জহির উদ্দিন স্বপন, লি কিয়াং, বেইজিং, Bangladesh, China, Media, MOU, Tareque Rahman, Zahir Uddin Swapan, Li Qiang, Beijing

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

গণমাধ্যম খাতে বাংলাদেশ ও চীনের চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

গণমাধ্যম খাতে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব জোরদার করতে বাংলাদেশ ও চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর উপস্থিতিতে এই স্মারকগুলো স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং চীনের পক্ষ থেকে সিনহুয়া নিউজ এজেন্সি ও চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) প্রধানরা চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ ও চীনের মধ্যে সংবাদ ও তথ্য বিনিময়ে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি করা।

গণমাধ্যম খাতে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা।

গ্লোবাল সাউথভুক্ত দেশগুলোর গণমাধ্যম বিষয়ক যৌথ গবেষণায় কাজ করা।আধুনিক প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা এবং সম্প্রচার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও প্রশিক্ষণ আদান-প্রদান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে যে, এই উদ্যোগ দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং তথ্য ও গণমাধ্যম খাতে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বর্তমানে চীন সফর করছেন। প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধি দল শুক্রবার রাতে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত