নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন ২০২৬

ডিএমপি কমিশনারের স্টাফ অফিসার পদ থেকে সরানো হলো এডিসি মাসুদ রানাকে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মাসুদ রানাকে তার বর্তমান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, এডিসি মো. মাসুদ রানাকে ডিএমপি কমিশনারের স্টাফ অফিসারের দায়িত্ব থেকে সরিয়ে সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) বিভাগে বদলি করা হয়েছে।

সম্প্রতি প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝরের সামাজিক যোগাযোগমাধ্যমে করা একাধিক পোস্ট ও ভিডিওর প্রেক্ষিতে এই পুলিশ কর্মকর্তা ব্যাপক আলোচনায় আসেন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মানবতার মা’ হিসেবে সম্বোধন করতে দেখা গেছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে:

ডিএমপি কমিশনারের কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে থেকে পুলিশের অত্যন্ত সংবেদনশীল তথ্য পলাতক কর্মকর্তাদের কাছে পাচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের অনুসারী হিসেবে জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন দমনে তিনি সক্রিয় ছিলেন।

ঝালকাঠি জেলা পুলিশে কর্মরত থাকাকালে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে তার বিতর্কিত ভূমিকার বিষয়টিও বিভিন্ন মহলে আলোচিত হয়েছে। এছাড়া আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিদের সাথে সখ্যতা ও প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার কর্মকাণ্ড ও কর্মজীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সমালোচনার মুখে শেষ পর্যন্ত তাকে কমিশনারের কার্যালয় থেকে সরিয়ে দেওয়া হলো।

বিষয় : নজরবিডি সংবাদ ডিএমপি, মাসুদ রানা, পুলিশ, বদলি, ঢাকা মহানগর পুলিশ, বিতর্ক, জাওয়াদ নির্ঝর, জুলাই আন্দোলন, DMP, Masud Rana, Police, Transfer, Dhaka Metropolitan Police, Controversy, Jawad Nirjhor, July Uprising

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ডিএমপি কমিশনারের স্টাফ অফিসার পদ থেকে সরানো হলো এডিসি মাসুদ রানাকে

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মাসুদ রানাকে তার বর্তমান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, এডিসি মো. মাসুদ রানাকে ডিএমপি কমিশনারের স্টাফ অফিসারের দায়িত্ব থেকে সরিয়ে সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) বিভাগে বদলি করা হয়েছে।

সম্প্রতি প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝরের সামাজিক যোগাযোগমাধ্যমে করা একাধিক পোস্ট ও ভিডিওর প্রেক্ষিতে এই পুলিশ কর্মকর্তা ব্যাপক আলোচনায় আসেন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মানবতার মা’ হিসেবে সম্বোধন করতে দেখা গেছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে:

ডিএমপি কমিশনারের কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে থেকে পুলিশের অত্যন্ত সংবেদনশীল তথ্য পলাতক কর্মকর্তাদের কাছে পাচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের অনুসারী হিসেবে জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন দমনে তিনি সক্রিয় ছিলেন।

ঝালকাঠি জেলা পুলিশে কর্মরত থাকাকালে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে তার বিতর্কিত ভূমিকার বিষয়টিও বিভিন্ন মহলে আলোচিত হয়েছে। এছাড়া আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিদের সাথে সখ্যতা ও প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার কর্মকাণ্ড ও কর্মজীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সমালোচনার মুখে শেষ পর্যন্ত তাকে কমিশনারের কার্যালয় থেকে সরিয়ে দেওয়া হলো।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত