নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন ২০২৬

চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের রাজধানী বেইজিংয়ে ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিউগলে করুণ সুর বাজিয়ে বিপ্লবী বীরদের প্রতি সম্মান জানানো হয়। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চীন সফর দ্বিপক্ষীয় সম্পর্ক ও শিল্প অংশীদারিত্বের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে গণমাধ্যম খাতে বাংলাদেশ ও চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ প্রধানমন্ত্রী, তারেক রহমান, চীন সফর, তিয়েনআনমেন স্কয়ার, পুষ্পস্তবক অর্পণ, বাংলাদেশ-চীন সম্পর্ক, Prime Minister, Tareque Rahman, China Visit, Tiananmen Square, Wreath Laying, Bangladesh-China Relations

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

চীনের রাজধানী বেইজিংয়ে ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিউগলে করুণ সুর বাজিয়ে বিপ্লবী বীরদের প্রতি সম্মান জানানো হয়। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চীন সফর দ্বিপক্ষীয় সম্পর্ক ও শিল্প অংশীদারিত্বের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে গণমাধ্যম খাতে বাংলাদেশ ও চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত