নজর বিডি

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: ২৩৫ জনের মৃত্যু, আহত ১৫ শতাধিক

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ১ হাজার ৫০০ জনেরও বেশি আহত ব্যক্তিকে। বুধবার সন্ধ্যায় আঘাত হানা এই ভূমিকম্পকে দেশটির ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ভেনেজুয়েলার স্থানীয় সময় ২৪ জুন বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে দেশটিতে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার জোড়া ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে এই দুটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন শহর ও গ্রামে অসংখ্য ভবন ও ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধসে পড়েছে।

ভেনেজুয়েলার স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারোদোর বরাত দিয়ে এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ২৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধারকর্মীরা এখনো কাজ চালিয়ে যাচ্ছেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

শক্তিশালী এই ভূমিকম্পে দেশটিতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সরকারের পক্ষ থেকে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং উদ্ধারকাজে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ভেনেজুয়েলার ইতিহাসে এটি সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প হিসেবে চিহ্নিত হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ ভেনেজুয়েলা, ভূমিকম্প, ভয়াবহ দুর্যোগ, মৃত্যু, উদ্ধারকাজ, কারাকাস, Venezuela, Earthquake, Natural Disaster, Death Toll, Rescue Operation, Caracas

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: ২৩৫ জনের মৃত্যু, আহত ১৫ শতাধিক

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ১ হাজার ৫০০ জনেরও বেশি আহত ব্যক্তিকে। বুধবার সন্ধ্যায় আঘাত হানা এই ভূমিকম্পকে দেশটির ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ভেনেজুয়েলার স্থানীয় সময় ২৪ জুন বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে দেশটিতে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার জোড়া ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে এই দুটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন শহর ও গ্রামে অসংখ্য ভবন ও ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধসে পড়েছে।

ভেনেজুয়েলার স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারোদোর বরাত দিয়ে এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ২৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধারকর্মীরা এখনো কাজ চালিয়ে যাচ্ছেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

শক্তিশালী এই ভূমিকম্পে দেশটিতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সরকারের পক্ষ থেকে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং উদ্ধারকাজে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ভেনেজুয়েলার ইতিহাসে এটি সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প হিসেবে চিহ্নিত হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত