নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন ২০২৬

আর্জেন্টিনাই বিশ্বকাপের সেরা দল: ব্রাজিল ম্যাচের আগে জাপান কোচ

সুইডেনের সঙ্গে ড্র করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে জাপান। আগামী ২৯ জুন হিউস্টনে শেষ ষোলোর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ব্রাজিল। হাইভোল্টেজ এই ম্যাচের আগে জাপানি কোচ হাজিমে মোরিয়াসু প্রতিপক্ষ ব্রাজিলকে নিয়ে শ্রদ্ধা জানালেও, টুর্নামেন্টের ‘সেরা দল’ হিসেবে আর্জেন্টিনাকেই বেছে নিয়েছেন।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে জাপান কোচ বলেন, “আমি ব্রাজিলের কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমার চোখে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই বিশ্বকাপের সেরা দল। তারা দুর্দান্ত খেলছে।”

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মোরিয়াসু বলেন, “আনচেলত্তি একজন অসাধারণ কোচ। পাঁচটি মেজর লিগে শিরোপা জয় এবং চ্যাম্পিয়ন্স লিগে তার সাফল্য ঈর্ষণীয়। তার পর্যায়ে পৌঁছানো আমার পক্ষে সম্ভব নয়। ব্রাজিলের মতো দলকে নেতৃত্ব দেওয়া সহজ নয়, কিন্তু তিনি দারুণভাবে তা সামলাচ্ছেন।

ব্রাজিলের বিপক্ষে জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী জাপানি কোচ। তিনি বলেন, “ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল, আমরা তাদের শ্রদ্ধা করি। কিন্তু আগে তারা জাপানকে সহজ প্রতিপক্ষ ভাবত। গত প্রীতি ম্যাচে তাদের হারানোর পর সেই ধারণা বদলে গেছে। এবারও আমরা জেতার সুযোগ দেখছি। আমরা নকআউটের পরের ধাপে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।

এবারের আসরে জাপান নিজেদের ইতিহাসের সেরা ফর্মে রয়েছে। গ্রুপ পর্ব থেকে টুর্নামেন্টে তারা ইতোমধ্যে ৭টি গোল করেছে, যা এক বিশ্বকাপে দেশটির সর্বোচ্চ। রাশিয়ার আসরে গড়া ৬ গোলের রেকর্ড ভেঙে তারা পঞ্চমবারের মতো নকআউটে উঠল।

বিষয় : নজরবিডি সংবাদ জাপান ফুটবল, বিশ্বকাপ ২০২৬, ব্রাজিল, আর্জেন্টিনা, হাজিমে মোরিয়াসু, কার্লো আনচেলত্তি, নকআউট পর্ব, ফুটবল সংবাদ, Japan Football, World Cup 2026, Brazil, Argentina, Hajime Moriyasu, Carlo Ancelotti, Knockout Stage, Football News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

আর্জেন্টিনাই বিশ্বকাপের সেরা দল: ব্রাজিল ম্যাচের আগে জাপান কোচ

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

সুইডেনের সঙ্গে ড্র করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে জাপান। আগামী ২৯ জুন হিউস্টনে শেষ ষোলোর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ব্রাজিল। হাইভোল্টেজ এই ম্যাচের আগে জাপানি কোচ হাজিমে মোরিয়াসু প্রতিপক্ষ ব্রাজিলকে নিয়ে শ্রদ্ধা জানালেও, টুর্নামেন্টের ‘সেরা দল’ হিসেবে আর্জেন্টিনাকেই বেছে নিয়েছেন।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে জাপান কোচ বলেন, “আমি ব্রাজিলের কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমার চোখে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই বিশ্বকাপের সেরা দল। তারা দুর্দান্ত খেলছে।”

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মোরিয়াসু বলেন, “আনচেলত্তি একজন অসাধারণ কোচ। পাঁচটি মেজর লিগে শিরোপা জয় এবং চ্যাম্পিয়ন্স লিগে তার সাফল্য ঈর্ষণীয়। তার পর্যায়ে পৌঁছানো আমার পক্ষে সম্ভব নয়। ব্রাজিলের মতো দলকে নেতৃত্ব দেওয়া সহজ নয়, কিন্তু তিনি দারুণভাবে তা সামলাচ্ছেন।

ব্রাজিলের বিপক্ষে জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী জাপানি কোচ। তিনি বলেন, “ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল, আমরা তাদের শ্রদ্ধা করি। কিন্তু আগে তারা জাপানকে সহজ প্রতিপক্ষ ভাবত। গত প্রীতি ম্যাচে তাদের হারানোর পর সেই ধারণা বদলে গেছে। এবারও আমরা জেতার সুযোগ দেখছি। আমরা নকআউটের পরের ধাপে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।

এবারের আসরে জাপান নিজেদের ইতিহাসের সেরা ফর্মে রয়েছে। গ্রুপ পর্ব থেকে টুর্নামেন্টে তারা ইতোমধ্যে ৭টি গোল করেছে, যা এক বিশ্বকাপে দেশটির সর্বোচ্চ। রাশিয়ার আসরে গড়া ৬ গোলের রেকর্ড ভেঙে তারা পঞ্চমবারের মতো নকআউটে উঠল।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত