নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন ২০২৬

মালয়েশিয়া-চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় বিকেল ৩টায় (স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে) বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যরা একই ফ্লাইটে রয়েছেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, প্রধানমন্ত্রীর দেশে ফেরাকে কেন্দ্র করে কোনো ধরনের শোডাউন না করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিমানবন্দরের আনুষ্ঠানিকতায় কেবল সিনিয়র নেতৃবৃন্দ, মন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

জানা গেছে, প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি বাংলাদেশ সময় আজ রাত ৮টার দিকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ প্রধানমন্ত্রী, তারেক রহমান, মালয়েশিয়া সফর, চীন সফর, বাংলাদেশ, বিএনপি, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, Prime Minister, Tarique Rahman, Malaysia Visit, China Visit, Bangladesh, BNP, Hazrat Shahjalal International Airport

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়া-চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় বিকেল ৩টায় (স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে) বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যরা একই ফ্লাইটে রয়েছেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, প্রধানমন্ত্রীর দেশে ফেরাকে কেন্দ্র করে কোনো ধরনের শোডাউন না করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিমানবন্দরের আনুষ্ঠানিকতায় কেবল সিনিয়র নেতৃবৃন্দ, মন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

জানা গেছে, প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি বাংলাদেশ সময় আজ রাত ৮টার দিকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত