পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ সমাপ্তির এক বছরেরও বেশি সময় পর সেই অভিযানে নিহত ৬ ভারতীয় সেনাসদস্যের নাম ও পদবি প্রকাশ করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা ‘আর্মি ওয়্যার মেমোরিয়াল’-এর ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়।
নিহত ৬ সেনাসদস্য হলেন, সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, লান্স নায়েক দীনেশ কুমার, অগ্নিবীর মুদমুরলি নায়েক, হাবিলদার সুনীল কুমার সিং, সার্জেন্ট সুরেন্দ্র কুমার (ভারতীয় বিমান বাহিনী)
উল্লেখ্য, গত বছর জম্মু-কাশ্মিরের অনন্তনাগে ২৬ জন পর্যটক হত্যার ঘটনার প্রতিক্রিয়ায় ভারত এই অভিযান পরিচালনা করেছিল। ওই ঘটনার পর ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামের একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করে। ঘটনার সূত্রপাত হয় ২২ এপ্রিল, যখন পেহেলগামের বৈসরন উপত্যকায় ২৬ জন পর্যটক বন্দুকধারীদের হামলায় নিহত হন।
এই হত্যাকাণ্ডের পর ভারত পাকিস্তানের সঙ্গে পানি বণ্টনচুক্তি ও ভিসা বাতিলের মতো কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করে, যার প্রেক্ষিতে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় গত বছরের ১০ মে ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির ও তৎসংলগ্ন এলাকায় ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযান চালায়।
ভারতের দাবি অনুযায়ী, ওই অভিযানে ৭০ জন সন্ত্রাসী নিহত হয়েছিল। তবে পাকিস্তান এই দাবি প্রত্যাখ্যান করে জানায় যে, নিহতদের মধ্যে কোনো সন্ত্রাসী ছিল না এবং হতাহতের সংখ্যা ৩১ জন নিহত ও ৫৭ জন আহত। দীর্ঘ সময় পর ভারতের এই তালিকা প্রকাশের মাধ্যমে অভিযানটির তথ্যচিত্র নতুন করে সামনে এল।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন