নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন ২০২৬

হল্যান্ডকে লজ্জার মুখে ফেললেন অস্ট্রেলিয়ান তারকা স্টয়নিস

ব্যাট হাতে মার্কাস স্টয়নিসের বিধ্বংসী রূপ দেখল মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারের ব্যাটিং তাণ্ডবে এক ওভারে পাঁচ ছক্কা হজম করে লজ্জার মুখে পড়লেন যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার ইয়ান হল্যান্ড। স্টয়নিসের ঝড়ো ইনিংসের ওপর ভর করে ওয়াশিংটন ফ্রিডমকে ৮৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সিয়াটল অরকাস।

ইনিংসের ১৭তম ওভারে বল হাতে আসেন ইয়ান হল্যান্ড। সেই ওভারের প্রথম চার বলেই চারটি বিশাল ছক্কা হাঁকান স্টয়নিস। পঞ্চম বলটি ডট গেলেও শেষ বলটিও গ্যালারিতে উড়িয়ে মারেন তিনি। সবমিলিয়ে ওই এক ওভার থেকেই আসে ৩০ রান, যা ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়।

স্টয়নিসের বিধ্বংসী ব্যাটিং ও হেটমায়ারের অনবদ্য ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ২২৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় সিয়াটল অরকাস। দলের হয়ে ক্যারিবিয়ান ব্যাটার হেটমায়ার ৯ ছক্কা ও দুই চারে ৩৩ বলে করেন ৭৯ রান। অন্যদিকে, মাত্র ১৬ বলে ৪২ রান করেন স্টয়নিস, যার মধ্যে ছিল ৬টি ছক্কা।

২২৮ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ওয়াশিংটন ফ্রিডম শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে না পারায় ১৩৯ রানেই অলআউট হয়ে যায় দলটি। ফলে সিয়াটল অরকাস পায় ৮৮ রানের দাপুটে জয়।

এই ম্যাচটি ইয়ান হল্যান্ডের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। ৪ ওভারে তিনি ৪৯ রান দিয়ে ২ উইকেট শিকার করলেও স্টয়নিসের কাছে ৫ ছক্কা হজম করে লজ্জার রেকর্ড গড়েছেন। এমএলসির চলতি আসরে এটি এক ওভারে ৫ ছক্কার দ্বিতীয় ঘটনা। এর আগে সিয়াটল অরকাসেরই খেলোয়াড় দাসুন শানাকা এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। যেন সেই সতীর্থের হারের বদলাই এদিন হল্যান্ডের ওপর দিয়ে তুললেন স্টয়নিস।

বিষয় : নজরবিডি সংবাদ মেজর লিগ ক্রিকেট, এমএলসি, মার্কাস স্টয়নিস, ইয়ান হল্যান্ড, সিয়াটল অরকাস, ওয়াশিংটন ফ্রিডম, ক্রিকেট, অস্ট্রেলিয়া, Major League Cricket, MLC, Marcus Stoinis, Ian Holland, Seattle Orcas, Washington Freedom, Cricket, Australia

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

হল্যান্ডকে লজ্জার মুখে ফেললেন অস্ট্রেলিয়ান তারকা স্টয়নিস

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

ব্যাট হাতে মার্কাস স্টয়নিসের বিধ্বংসী রূপ দেখল মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারের ব্যাটিং তাণ্ডবে এক ওভারে পাঁচ ছক্কা হজম করে লজ্জার মুখে পড়লেন যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার ইয়ান হল্যান্ড। স্টয়নিসের ঝড়ো ইনিংসের ওপর ভর করে ওয়াশিংটন ফ্রিডমকে ৮৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সিয়াটল অরকাস।

ইনিংসের ১৭তম ওভারে বল হাতে আসেন ইয়ান হল্যান্ড। সেই ওভারের প্রথম চার বলেই চারটি বিশাল ছক্কা হাঁকান স্টয়নিস। পঞ্চম বলটি ডট গেলেও শেষ বলটিও গ্যালারিতে উড়িয়ে মারেন তিনি। সবমিলিয়ে ওই এক ওভার থেকেই আসে ৩০ রান, যা ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়।

স্টয়নিসের বিধ্বংসী ব্যাটিং ও হেটমায়ারের অনবদ্য ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ২২৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় সিয়াটল অরকাস। দলের হয়ে ক্যারিবিয়ান ব্যাটার হেটমায়ার ৯ ছক্কা ও দুই চারে ৩৩ বলে করেন ৭৯ রান। অন্যদিকে, মাত্র ১৬ বলে ৪২ রান করেন স্টয়নিস, যার মধ্যে ছিল ৬টি ছক্কা।

২২৮ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ওয়াশিংটন ফ্রিডম শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে না পারায় ১৩৯ রানেই অলআউট হয়ে যায় দলটি। ফলে সিয়াটল অরকাস পায় ৮৮ রানের দাপুটে জয়।

এই ম্যাচটি ইয়ান হল্যান্ডের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। ৪ ওভারে তিনি ৪৯ রান দিয়ে ২ উইকেট শিকার করলেও স্টয়নিসের কাছে ৫ ছক্কা হজম করে লজ্জার রেকর্ড গড়েছেন। এমএলসির চলতি আসরে এটি এক ওভারে ৫ ছক্কার দ্বিতীয় ঘটনা। এর আগে সিয়াটল অরকাসেরই খেলোয়াড় দাসুন শানাকা এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। যেন সেই সতীর্থের হারের বদলাই এদিন হল্যান্ডের ওপর দিয়ে তুললেন স্টয়নিস।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত