গ্রুপ পর্বের শেষ ম্যাচে রবিবার জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। নকআউট পর্বে ওঠা নিশ্চিত হওয়ায় এই ম্যাচে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে নিয়মিত একাদশের অনেককেই বিশ্রাম দেওয়া হতে পারে।
বৃহস্পতিবারের অনুশীলনে কোচ স্কালোনি মূলত বিকল্প একাদশ নিয়েই কাজ করেছেন। যদিও গোলপোস্টে এমিলিয়ানো মার্টিনেজই থাকছেন, তবে রক্ষণভাগ ও মাঝমাঠে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। চোট কাটিয়ে ফেরা গঞ্জালো মন্তিয়েল জর্ডানের বিপক্ষে একাদশে ফেরার অপেক্ষায় আছেন।
গোলরক্ষক, এমিলিয়ানো মার্টিনেজ, রক্ষণভাগ গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো
লিয়ান্দ্রো পারেদেস (হোল্ডিং মিডফিল্ডার), এজেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো (অথবা ভ্যালেন্তিন বারকো), নিকো পজ, হুলিয়ান আলভারেজ
মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে জিওভানি লো সেলসো কিংবা তরুণ ভ্যালেন্তিন বারকোকে দেখা যেতে পারে। এছাড়া আক্রমণভাগে একমাত্র স্ট্রাইকার হিসেবে হুলিয়ান আলভারেজের শুরুর একাদশে থাকার সম্ভাবনা প্রবল।
দলীয় সূত্রমতে, অধিনায়ক লিওনেল মেসি জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে না থাকার সম্ভাবনাই বেশি। নকআউট পর্বের আগে মেসির ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ও শারীরিক ফিটনেস নিশ্চিত করতে কোচ তাকে বিশ্রামে রাখতে পারেন। তবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয় অর্ধে তাকে মাঠে দেখা যেতে পারে।
গ্রুপ ‘জে’-এর শীর্ষ দল হিসেবে আর্জেন্টিনা আগেই শেষ ৩২ নিশ্চিত করেছে। অস্ট্রিয়াকে হারানো এবং জর্ডানের বিপক্ষে এই ম্যাচকে সামনে রেখে বর্তমান চ্যাম্পিয়নরা এখন নকআউট পর্বের প্রস্তুতির দিকেই বেশি মনোযোগ দিচ্ছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন