নজর বিডি

সাইবার নিরাপত্তায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

দেশের ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি একটি শক্তিশালী জাতীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি শিল্প ও মিডিয়া সংশ্লিষ্টদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘দ্য টিম ফিনিক্স গ্রুপ’ এই সামিটের আয়োজন করেছে।

প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশ দ্রুতগতির ডিজিটাল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের আর্থিক ব্যবস্থা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্য এখন প্রযুক্তিনির্ভর। কিন্তু এই রূপান্তরের সাথে সাথে সাইবার নিরাপত্তা জাতীয় অগ্রাধিকারে পরিণত হয়েছে। আর্থিক লেনদেনের নিরাপত্তা বিঘ্নিত হলে বা ডিজিটাল সেবার ওপর মানুষের আস্থা কমে গেলে আমাদের পুরো অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে।”

তথ্যের স্বচ্ছতা এবং সচেতনতার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী আরও বলেন, “সাইবার নিরাপত্তা কেবল কারিগরি বিষয় নয়, এটি জনসাধারণের সচেতনতার সঙ্গেও যুক্ত। নাগরিকদের সাইবার অপরাধ ও গুজব সম্পর্কে সচেতন করতে না পারলে ডিজিটাল রূপান্তরের সুফল সবার কাছে পৌঁছানো সম্ভব নয়।”

প্রতিমন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সামিট জাতীয় সাইবার নিরাপত্তাকে শক্তিশালী করতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ ধরনের উদ্যোগের পাশে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রেফাত উল্লাহ খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শ্যাডোসার্ভার ফাউন্ডেশনের সিইও পিওতর কিজেয়স্কি। সম্মেলনে দেশি-বিদেশি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, তথ্যপ্রযুক্তিবিদ এবং সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।

বিষয় : নজরবিডি সংবাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ইয়াসের খান চৌধুরী, সাইবার নিরাপত্তা, ডিজিটাল ট্রাস্ট, ফিনিক্স সামিট ২০২৬, তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ, Ministry of Information and Broadcasting, Yasser Khan Chowdhury, Cyber Security, Digital Trust, Phoenix Summit 2026, Information Technology, Bangladesh

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সাইবার নিরাপত্তায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

দেশের ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি একটি শক্তিশালী জাতীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি শিল্প ও মিডিয়া সংশ্লিষ্টদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘দ্য টিম ফিনিক্স গ্রুপ’ এই সামিটের আয়োজন করেছে।

প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশ দ্রুতগতির ডিজিটাল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের আর্থিক ব্যবস্থা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্য এখন প্রযুক্তিনির্ভর। কিন্তু এই রূপান্তরের সাথে সাথে সাইবার নিরাপত্তা জাতীয় অগ্রাধিকারে পরিণত হয়েছে। আর্থিক লেনদেনের নিরাপত্তা বিঘ্নিত হলে বা ডিজিটাল সেবার ওপর মানুষের আস্থা কমে গেলে আমাদের পুরো অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে।”

তথ্যের স্বচ্ছতা এবং সচেতনতার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী আরও বলেন, “সাইবার নিরাপত্তা কেবল কারিগরি বিষয় নয়, এটি জনসাধারণের সচেতনতার সঙ্গেও যুক্ত। নাগরিকদের সাইবার অপরাধ ও গুজব সম্পর্কে সচেতন করতে না পারলে ডিজিটাল রূপান্তরের সুফল সবার কাছে পৌঁছানো সম্ভব নয়।”

প্রতিমন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সামিট জাতীয় সাইবার নিরাপত্তাকে শক্তিশালী করতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ ধরনের উদ্যোগের পাশে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রেফাত উল্লাহ খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শ্যাডোসার্ভার ফাউন্ডেশনের সিইও পিওতর কিজেয়স্কি। সম্মেলনে দেশি-বিদেশি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, তথ্যপ্রযুক্তিবিদ এবং সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত