নজর বিডি
প্রকাশ : শনিবার, ২৭ জুন ২০২৬

রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনে অগ্নিকাণ্ড: প্রাণ হারালেন ২ জন

রাজধানীর কাঁটাবন এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মো. জনি (২৪) ও আবদুস সালাম (২০) নামে দুইজন নিহত হয়েছেন। 

শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দীর্ঘ প্রচেষ্টার পর রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে এলিফ্যান্ট রোডের কাঁটাবন এলাকার ‘আল বারাকা টাওয়ারের’ ১০ম ও ১১তম তলায় হঠাৎ আগুন ধরে যায়। আগুনের প্রচণ্ড ধোঁয়ায় ভবনে থাকা লোকজন আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দগ্ধ অবস্থায় জনি ও আবদুস সালামকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

আবদুস সালাম (২০) বাড়ি বগুড়ার কাহালু থানার বড় ভাদাহার এলাকায়। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন।

মো. জনি (২৪) বাড়ি কিশোরগঞ্জ সদরের বাবুন্দিয়া গ্রামে। তিনি সাবেক উপদেষ্টা হাসান আরিফের ছেলে ব্যারিস্টার মোয়াজের ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কিভাবে আগুনের সূত্রপাত হলো, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয় : নজরবিডি সংবাদ কাঁটাবন, অগ্নিকাণ্ড, ঢাকা, আল বারাকা টাওয়ার, ফায়ার সার্ভিস, মৃত্যু, দুর্ঘটনা, রাজধানী, Katabon, Fire Incident, Dhaka, Al Baraka Tower, Fire Service, Death, Accident, Capital

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনে অগ্নিকাণ্ড: প্রাণ হারালেন ২ জন

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

রাজধানীর কাঁটাবন এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মো. জনি (২৪) ও আবদুস সালাম (২০) নামে দুইজন নিহত হয়েছেন। 

শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দীর্ঘ প্রচেষ্টার পর রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে এলিফ্যান্ট রোডের কাঁটাবন এলাকার ‘আল বারাকা টাওয়ারের’ ১০ম ও ১১তম তলায় হঠাৎ আগুন ধরে যায়। আগুনের প্রচণ্ড ধোঁয়ায় ভবনে থাকা লোকজন আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দগ্ধ অবস্থায় জনি ও আবদুস সালামকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

আবদুস সালাম (২০) বাড়ি বগুড়ার কাহালু থানার বড় ভাদাহার এলাকায়। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন।

মো. জনি (২৪) বাড়ি কিশোরগঞ্জ সদরের বাবুন্দিয়া গ্রামে। তিনি সাবেক উপদেষ্টা হাসান আরিফের ছেলে ব্যারিস্টার মোয়াজের ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কিভাবে আগুনের সূত্রপাত হলো, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত