নজর বিডি
প্রকাশ : শনিবার, ২৭ জুন ২০২৬

উরুগুয়ের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন বিয়েলসা

২০২২ কাতার বিশ্বকাপের পর এবারও গ্রুপপর্ব থেকে বিদায় নিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। সৌদি আরব ও কেপ ভার্দের সঙ্গে ড্র এবং স্পেনের কাছে ১-০ গোলে হারের পর মাত্র ২ পয়েন্ট নিয়ে বিদায় নিশ্চিত হলো লুইস সুয়ারেজ-ভালভার্দের দেশের। এই ব্যর্থতার দায় পুরোপুরি নিজের কাঁধে নিয়েছেন ৭০ বছর বয়সী কোচ মার্সেলো বিয়েলসা।

বিয়েলসার কৌশল কি তবে সেকেলে? বিয়েলসার হাই-প্রেসিং ফুটবল একসময় বিশ্ব ফুটবলে বিপ্লব ঘটলেও, আধুনিক ফুটবলে এটি এখন সাধারণ কৌশলের অংশ। উরুগুয়ের এই ব্যর্থতায় কোচের রণকৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বিশ্বকাপের আগে কোনো প্রস্তুতি ম্যাচ না খেলে অনুশীলনে নতুন কৌশলে মনোযোগ দেওয়া এবং পরবর্তীতে তা পরিবর্তন করা দলের ছন্দ নষ্ট করে দিয়েছে। এছাড়া গোলরক্ষক মুসলেরার পারফরম্যান্স ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়েও তৈরি হয়েছে বিতর্ক।

শুধু কৌশলগত সীমাবদ্ধতা নয়, দলের ভেতরের পরিবেশও উরুগুয়ের এই পরিণতির জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। লুইস সুয়ারেজ সরাসরি বিয়েলসার কঠোর আচরণ এবং খেলোয়াড়দের সঙ্গে উষ্ণ সম্পর্কের অভাব নিয়ে সমালোচনা করেছিলেন। দলের অন্যান্য সদস্যদের সঙ্গেও কোচের বিরোধের গুঞ্জন ছিল নিয়মিত। এমন পরিস্থিতি খেলোয়াড়দের মানসিক ও পারফরম্যান্সের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

ফেদেরিকো ভালভার্দে, ডারউইন নুনিয়েজ ও ম্যানুয়েল উগার্তের মতো তারকা খেলোয়াড়রা টুর্নামেন্টজুড়ে নিজেদের ছায়া হয়ে ছিলেন। ক্লাব ফুটবলের ফর্ম তারা জাতীয় দলের জার্সিতে ধরে রাখতে ব্যর্থ হয়েছেন, যা উরুগুয়েকে জয়ের কক্ষপথে ফেরাতে বাধা দিয়েছে।

বিয়েলসা নিজেই স্বীকার করেছেন যে, প্রস্তুতি ছাপিয়ে একটি দলকে একসঙ্গে ধরে রাখতে খেলোয়াড়দের সঙ্গে মানসিক সংযোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্ণময় কোচিং ক্যারিয়ারের শেষ দিকে এসে বিয়েলসার এই অধ্যায় উরুগুয়ে ফুটবলের জন্য বড় এক আক্ষেপ হয়েই থাকল।

বিষয় : নজরবিডি সংবাদ উরুগুয়ে, বিশ্বকাপ ২০২৬, মার্সেলো বিয়েলসা, ফুটবল, ব্যর্থতা, ফেদেরিকো ভালভার্দে, Uruguay, World Cup 2026, Marcelo Bielsa, Football, Failure, Federico Valverde

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

উরুগুয়ের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন বিয়েলসা

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

২০২২ কাতার বিশ্বকাপের পর এবারও গ্রুপপর্ব থেকে বিদায় নিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। সৌদি আরব ও কেপ ভার্দের সঙ্গে ড্র এবং স্পেনের কাছে ১-০ গোলে হারের পর মাত্র ২ পয়েন্ট নিয়ে বিদায় নিশ্চিত হলো লুইস সুয়ারেজ-ভালভার্দের দেশের। এই ব্যর্থতার দায় পুরোপুরি নিজের কাঁধে নিয়েছেন ৭০ বছর বয়সী কোচ মার্সেলো বিয়েলসা।

বিয়েলসার কৌশল কি তবে সেকেলে? বিয়েলসার হাই-প্রেসিং ফুটবল একসময় বিশ্ব ফুটবলে বিপ্লব ঘটলেও, আধুনিক ফুটবলে এটি এখন সাধারণ কৌশলের অংশ। উরুগুয়ের এই ব্যর্থতায় কোচের রণকৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বিশ্বকাপের আগে কোনো প্রস্তুতি ম্যাচ না খেলে অনুশীলনে নতুন কৌশলে মনোযোগ দেওয়া এবং পরবর্তীতে তা পরিবর্তন করা দলের ছন্দ নষ্ট করে দিয়েছে। এছাড়া গোলরক্ষক মুসলেরার পারফরম্যান্স ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়েও তৈরি হয়েছে বিতর্ক।

শুধু কৌশলগত সীমাবদ্ধতা নয়, দলের ভেতরের পরিবেশও উরুগুয়ের এই পরিণতির জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। লুইস সুয়ারেজ সরাসরি বিয়েলসার কঠোর আচরণ এবং খেলোয়াড়দের সঙ্গে উষ্ণ সম্পর্কের অভাব নিয়ে সমালোচনা করেছিলেন। দলের অন্যান্য সদস্যদের সঙ্গেও কোচের বিরোধের গুঞ্জন ছিল নিয়মিত। এমন পরিস্থিতি খেলোয়াড়দের মানসিক ও পারফরম্যান্সের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

ফেদেরিকো ভালভার্দে, ডারউইন নুনিয়েজ ও ম্যানুয়েল উগার্তের মতো তারকা খেলোয়াড়রা টুর্নামেন্টজুড়ে নিজেদের ছায়া হয়ে ছিলেন। ক্লাব ফুটবলের ফর্ম তারা জাতীয় দলের জার্সিতে ধরে রাখতে ব্যর্থ হয়েছেন, যা উরুগুয়েকে জয়ের কক্ষপথে ফেরাতে বাধা দিয়েছে।

বিয়েলসা নিজেই স্বীকার করেছেন যে, প্রস্তুতি ছাপিয়ে একটি দলকে একসঙ্গে ধরে রাখতে খেলোয়াড়দের সঙ্গে মানসিক সংযোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্ণময় কোচিং ক্যারিয়ারের শেষ দিকে এসে বিয়েলসার এই অধ্যায় উরুগুয়ে ফুটবলের জন্য বড় এক আক্ষেপ হয়েই থাকল।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত