পবিত্র মক্কায় জুমার খুতবায় মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আবদুর রহমান আস-সুদাইস তীব্র গরমের দিনে নামাজ আদায় এবং পবিত্র মুহাররম মাস ও আশুরার ফজিলত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।
খুতবার শেষ অংশে ইমাম বর্তমানের তীব্র গরমের প্রসঙ্গ টেনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও নির্দেশনার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, প্রচণ্ড গরমের সময় তাপমাত্রা কিছুটা কমে না আসা পর্যন্ত নামাজ খানিকটা বিলম্বে আদায় করার বিধান রয়েছে। ইসলামি শরিয়তে মুসল্লিদের স্বাচ্ছন্দ্য ও সুবিধার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।
ইমাম পবিত্র মুহাররম মাস ও নতুন হিজরি বছরের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে আশুরার দিনে রোজা রাখা এবং এর ফজিলত সম্পর্কে মুসল্লিদের বিস্তারিত নির্দেশনা দেন।
একই দিনে মদিনার মসজিদে নববীতে জুমার খুতবায় শায়খ আহমাদ আল-হুজাইফী মুসল্লিদের ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সময়ের আবর্তন মুমিনদের জন্য নিজেদের ভুল সংশোধনের একটি সুযোগ। বর্তমানে যারা প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছেন, তাদের ধৈর্য ধরে আল্লাহর রহমতের প্রতীক্ষায় থাকার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন