নজর বিডি
প্রকাশ : শনিবার, ২৭ জুন ২০২৬

রোববার রূপগঞ্জের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

সাসেক প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (২৭ জুন) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২৮ জুন) সকাল ৯টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা রূপগঞ্জের ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পাইপলাইন স্থানান্তরের এই কাজের ফলে উল্লিখিত এলাকাগুলোর পাশাপাশি এর পার্শ্ববর্তী এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বা সরবরাহ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাময়িক এই জনদুর্ভোগের জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

বিষয় : নজরবিডি সংবাদ গ্যাস বিভ্রাট, তিতাস গ্যাস, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, গ্যাস সরবরাহ বন্ধ, ঢাকা-সিলেট মহাসড়ক, সাসেক প্রকল্প, জনদুর্ভোগ English: Gas Disruption, Titas Gas, Rupganj, Narayanganj, Gas Supply Suspension, Dhaka-Sylhet Highway, SASEC Project, Public Suffering

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

রোববার রূপগঞ্জের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

সাসেক প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (২৭ জুন) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২৮ জুন) সকাল ৯টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা রূপগঞ্জের ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পাইপলাইন স্থানান্তরের এই কাজের ফলে উল্লিখিত এলাকাগুলোর পাশাপাশি এর পার্শ্ববর্তী এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বা সরবরাহ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাময়িক এই জনদুর্ভোগের জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত