মালয়েশিয়া ও চীন সফর সফলভাবে সম্পন্ন করে দেশে ফেরার পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৭ জুন) দুপুরে রাজধানীর শেরে-বাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে গিয়ে তিনি বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি পবিত্র ফাতিহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি শুক্রবার (২৬ জুন) রাত ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিসভার সদস্যরা।
জাতীয় সংসদের চলতি অধিবেশনে যোগ দেওয়ার পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবেই তিনি আজ জিয়া উদ্যানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন