নজর বিডি

পশ্চিমবঙ্গে এনআরসি ও ধর্মান্তর বিরোধী আইন চালুর ঘোষণা মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গ রাজ্যে ধর্মান্তরের বিরুদ্ধে কঠোর আইন প্রবর্তন এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

শুক্রবার (২৬ জুন) কলকাতার রবীন্দ্র সদনে বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে, রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ফলে জনসংখ্যার কাঠামো পরিবর্তিত হচ্ছে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তিনি বলেন, ‘‘আমাদের কিছুটা সময় দিন। পশ্চিমবঙ্গে ধর্মান্তরের বিরুদ্ধে কঠোর আইন, অভিন্ন দেওয়ানি বিধি এবং এনআরসি চালু করা হবে।’’

শুভেন্দু অধিকারী জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত ও বিতাড়িত করার জন্য সরকার সীমান্তবর্তী জেলাগুলোতে আটক কেন্দ্র তৈরি করেছে। তিনি স্পষ্টভাবে বলেন, যারা ভারতের সংস্কৃতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে কাজ করছে, তাদের ফিরিয়ে দেওয়া হবে।

তবে নাগরিকত্ব (সংশোধন) আইন বা সিএএ-এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে যেসব হিন্দু ভারতে এসেছেন, তারা ‘‘অনুপ্রবেশকারী নন’’ এবং এই আইনের অধীনে তাদের নাগরিকত্ব নিশ্চিত করা হবে।

সবশেষে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এ দেশে বাস করে দেশের প্রতিরক্ষাবাহিনীকে অপমান করেন বা জাতীয় নিরাপত্তার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হন, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

বিষয় : নজরবিডি সংবাদ পশ্চিমবঙ্গ, শুভেন্দু অধিকারী, এনআরসি, ধর্মান্তর বিরোধী আইন, সিএএ, জাতীয় নিরাপত্তা, বিজেপি, ভারত West Bengal, Suvendu Adhikari, NRC, Anti-Conversion Law, CAA, National Security, BJP, India

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

পশ্চিমবঙ্গে এনআরসি ও ধর্মান্তর বিরোধী আইন চালুর ঘোষণা মুখ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

পশ্চিমবঙ্গ রাজ্যে ধর্মান্তরের বিরুদ্ধে কঠোর আইন প্রবর্তন এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

শুক্রবার (২৬ জুন) কলকাতার রবীন্দ্র সদনে বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে, রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ফলে জনসংখ্যার কাঠামো পরিবর্তিত হচ্ছে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তিনি বলেন, ‘‘আমাদের কিছুটা সময় দিন। পশ্চিমবঙ্গে ধর্মান্তরের বিরুদ্ধে কঠোর আইন, অভিন্ন দেওয়ানি বিধি এবং এনআরসি চালু করা হবে।’’

শুভেন্দু অধিকারী জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত ও বিতাড়িত করার জন্য সরকার সীমান্তবর্তী জেলাগুলোতে আটক কেন্দ্র তৈরি করেছে। তিনি স্পষ্টভাবে বলেন, যারা ভারতের সংস্কৃতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে কাজ করছে, তাদের ফিরিয়ে দেওয়া হবে।

তবে নাগরিকত্ব (সংশোধন) আইন বা সিএএ-এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে যেসব হিন্দু ভারতে এসেছেন, তারা ‘‘অনুপ্রবেশকারী নন’’ এবং এই আইনের অধীনে তাদের নাগরিকত্ব নিশ্চিত করা হবে।

সবশেষে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এ দেশে বাস করে দেশের প্রতিরক্ষাবাহিনীকে অপমান করেন বা জাতীয় নিরাপত্তার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হন, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত