নজর বিডি
প্রকাশ : শনিবার, ২৭ জুন ২০২৬

বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদেশ

বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদেশ

চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই দারুণ এক সুখবর পেয়েছে বাংলাদেশ। ২০২৬ আসরের গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের সেরা চারে থাকার সুবাদে ২০২৮ সালে পাকিস্তানে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই গ্রুপ থেকে শীর্ষ চারটি করে মোট আটটি দল পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। সেই নিয়ম অনুযায়ী বাংলাদেশ নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে।

গ্রুপ 'এ' থেকে: অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। গ্রুপ 'বি' থেকে: ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

স্বাগতিক দেশ হিসেবে পাকিস্তানের ২০২৮ বিশ্বকাপে অংশগ্রহণ আগেই নিশ্চিত ছিল। এছাড়া আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে ১০ম ও শেষ দলটি নির্ধারিত হবে আগামী ৬ জুলাই ২০২৬ তারিখে। বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী আয়ারল্যান্ড এই জায়গাটি পাওয়ার পথে রয়েছে।

২০২৭ সালে শ্রীলঙ্কায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া 'আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফি'র কাঠামোও চূড়ান্ত করেছে আইসিসি। স্বাগতিক শ্রীলঙ্কার পাশাপাশি ৬ জুলাইয়ের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ থাকা অন্য পাঁচটি দল (অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা) এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

বিষয় : নজরবিডি সংবাদ বাংলাদেশ নারী ক্রিকেট দল, নিগার সুলতানা জ্যোতি, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৮, আইসিসি, ক্রিকেট আপডেট, টাইগ্রেস Bangladesh Women's Cricket Team, Nigar Sultana Joty, ICC Women's T20 World Cup 2028, ICC, Cricket Update, Tigress

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই দারুণ এক সুখবর পেয়েছে বাংলাদেশ। ২০২৬ আসরের গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের সেরা চারে থাকার সুবাদে ২০২৮ সালে পাকিস্তানে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই গ্রুপ থেকে শীর্ষ চারটি করে মোট আটটি দল পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। সেই নিয়ম অনুযায়ী বাংলাদেশ নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে।

গ্রুপ 'এ' থেকে: অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। গ্রুপ 'বি' থেকে: ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

স্বাগতিক দেশ হিসেবে পাকিস্তানের ২০২৮ বিশ্বকাপে অংশগ্রহণ আগেই নিশ্চিত ছিল। এছাড়া আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে ১০ম ও শেষ দলটি নির্ধারিত হবে আগামী ৬ জুলাই ২০২৬ তারিখে। বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী আয়ারল্যান্ড এই জায়গাটি পাওয়ার পথে রয়েছে।

২০২৭ সালে শ্রীলঙ্কায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া 'আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফি'র কাঠামোও চূড়ান্ত করেছে আইসিসি। স্বাগতিক শ্রীলঙ্কার পাশাপাশি ৬ জুলাইয়ের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ থাকা অন্য পাঁচটি দল (অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা) এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত