নজর বিডি
প্রকাশ : রোববার, ২৮ জুন ২০২৬

শাহবাগে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ৩

রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে ৪০ লাখ টাকা সমমূল্যের জাল নোটসহ একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২৭ জুন) রাতে মোতালেব প্লাজায় এ অভিযান পরিচালনা করা হয়।

রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মোতালেব প্লাজায় ব্যবসায়ীদের কাছে জাল নোট সরবরাহ করতে একটি চক্র অবস্থান করছে। তাৎক্ষণিক অভিযানে চক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করা হয় এবং তাদের কাছে থাকা ৪০ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে জাল টাকা তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরও বলেন, "গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রের সাথে আরও অনেকে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।"

বিষয় : নজরবিডি সংবাদ জাল নোট, পুলিশ অভিযান, শাহবাগ, মোতালেব প্লাজা, অপরাধ দমন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, Fake Currency, Police Operation, Shahbag, Motaleb Plaza, Crime News, DMP

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শাহবাগে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে ৪০ লাখ টাকা সমমূল্যের জাল নোটসহ একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২৭ জুন) রাতে মোতালেব প্লাজায় এ অভিযান পরিচালনা করা হয়।

রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মোতালেব প্লাজায় ব্যবসায়ীদের কাছে জাল নোট সরবরাহ করতে একটি চক্র অবস্থান করছে। তাৎক্ষণিক অভিযানে চক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করা হয় এবং তাদের কাছে থাকা ৪০ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে জাল টাকা তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরও বলেন, "গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রের সাথে আরও অনেকে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত