নজর বিডি
প্রকাশ : রোববার, ২৮ জুন ২০২৬

আদাবরে গণপিটুনিতে আহত ছিনতাইকারী জাহিদের মৃত্যু

রাজধানীর আদাবরে বিকাশের দোকানে ডাকাতির চেষ্টার অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে আহত মো. জাহিদ (সন্দেহভাজন ছিনতাইকারী) মারা গেছেন। 

শনিবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, শনিবার দুপুরে বিকাশের দোকানে ঢুকে ছিনতাইয়ের সময় স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে চিকিৎসার জন্য তাকে পুনরায় হাসপাতালে নেওয়া হয়। 

পরবর্তীতে ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গত ১৬ জুন আদাবরের শেখেরটেক এলাকায় একদল ডাকাত একটি বিকাশের দোকানে হামলা চালিয়ে মালিক মো. শফিকুল ইসলামকে কুপিয়ে ৩ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ওই ঘটনার ধারাবাহিকতায় পুলিশ ও র‍্যাবের বিভিন্ন অভিযানে চক্রের মূল হোতাসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সর্বশেষ শুক্রবার (২৬ জুন) রাতে গাজীপুরে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মামুনকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয় : নজরবিডি সংবাদ আদাবর, গণপিটুনি, ছিনতাইকারী, পুলিশ অভিযান, অপরাধ সংবাদ, ঢাকা, Adabor, Mob Violence, Mugger, Police Operation, Crime News, Dhaka

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

আদাবরে গণপিটুনিতে আহত ছিনতাইকারী জাহিদের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

রাজধানীর আদাবরে বিকাশের দোকানে ডাকাতির চেষ্টার অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে আহত মো. জাহিদ (সন্দেহভাজন ছিনতাইকারী) মারা গেছেন। 

শনিবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, শনিবার দুপুরে বিকাশের দোকানে ঢুকে ছিনতাইয়ের সময় স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে চিকিৎসার জন্য তাকে পুনরায় হাসপাতালে নেওয়া হয়। 

পরবর্তীতে ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গত ১৬ জুন আদাবরের শেখেরটেক এলাকায় একদল ডাকাত একটি বিকাশের দোকানে হামলা চালিয়ে মালিক মো. শফিকুল ইসলামকে কুপিয়ে ৩ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ওই ঘটনার ধারাবাহিকতায় পুলিশ ও র‍্যাবের বিভিন্ন অভিযানে চক্রের মূল হোতাসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সর্বশেষ শুক্রবার (২৬ জুন) রাতে গাজীপুরে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মামুনকে গ্রেপ্তার করে পুলিশ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত