নজর বিডি
প্রকাশ : রোববার, ২৮ জুন ২০২৬

জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শনিবার (২৭ জুন) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নূর মোহাম্মদের বিরুদ্ধে জামালপুরে সুনির্দিষ্ট মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সাবেক এই সংসদ সদস্য, তার স্ত্রী রওশন আরা বেগম এবং ভাতিজা সাইফুল ইসলামের বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ঢাকার একটি আদালত।

বিষয় : নজরবিডি সংবাদ নূর মোহাম্মদ, জামালপুর-১, সাবেক সংসদ সদস্য, ডিবি গ্রেপ্তার, দুর্নীতি দমন, আইন শৃঙ্খলা, Noor Mohammad, Former MP, Jamalpur-1, DB Arrest, Corruption Case, Bangladesh Police

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শনিবার (২৭ জুন) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নূর মোহাম্মদের বিরুদ্ধে জামালপুরে সুনির্দিষ্ট মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সাবেক এই সংসদ সদস্য, তার স্ত্রী রওশন আরা বেগম এবং ভাতিজা সাইফুল ইসলামের বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ঢাকার একটি আদালত।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত