নজর বিডি
প্রকাশ : রোববার, ২৮ জুন ২০২৬

সুন্দরবনে ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ

সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ তিন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় বন্দুকযুদ্ধে বাহিনীর সদস্য শওকত সরদার (৫৫) নিহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযান সম্পর্কে তিনি জানান, গত ২৫ জুন বিকেল থেকে টানা দুই দিন খুলনার কয়রা থানার বনপাড়া সংলগ্ন সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের বেইস মোংলা, স্টেশন কয়রা ও স্টেশন নলিয়ানের যৌথ দল অভিযান চালায়। এ সময় ডাকাতদের দুটি বোট থামার সংকেত দিলে তারা কোস্ট গার্ড সদস্যদের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড পাল্টা গুলি ছুড়লে বোট দুটি ক্ষতিগ্রস্ত হয়।

বন্দুকযুদ্ধ শেষে বাহিনীর প্রধান রবিউল ইসলাম (৫০) ও শওকত সরদারকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক শওকতকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য রবিউলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এছাড়া, স্থানীয়দের সহায়তায় মঠবাড়িয়া পুলিশ ফাঁড়ির সামনে থেকে ইসরাফিল হাওলাদার (২৬) নামে আরও এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে।

অভিযানে আরশিবসা নদীর বেসুখাল এলাকা থেকে ছয়টি একনলা বন্দুক, ৬৯ রাউন্ড তাজা কার্তুজ, তিন রাউন্ড ফাঁকা কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, মোবাইল ও ঘড়ি উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত ডাকাত এবং উদ্ধার করা অস্ত্র-গোলাবারুদ কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : নজরবিডি সংবাদ সুন্দরবন, কোস্ট গার্ড, দুলাভাই বাহিনী, বন্দুকযুদ্ধ, অপারেশন ম্যানগ্রোভ শিল্ড, খুলনা, অপরাধ সংবাদ, Sundarbans, Coast Guard, Dula Bhai Bahini, Gunfight, Operation Mangrove Shield, Khulna, Crime News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সুন্দরবনে ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ তিন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় বন্দুকযুদ্ধে বাহিনীর সদস্য শওকত সরদার (৫৫) নিহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযান সম্পর্কে তিনি জানান, গত ২৫ জুন বিকেল থেকে টানা দুই দিন খুলনার কয়রা থানার বনপাড়া সংলগ্ন সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের বেইস মোংলা, স্টেশন কয়রা ও স্টেশন নলিয়ানের যৌথ দল অভিযান চালায়। এ সময় ডাকাতদের দুটি বোট থামার সংকেত দিলে তারা কোস্ট গার্ড সদস্যদের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড পাল্টা গুলি ছুড়লে বোট দুটি ক্ষতিগ্রস্ত হয়।

বন্দুকযুদ্ধ শেষে বাহিনীর প্রধান রবিউল ইসলাম (৫০) ও শওকত সরদারকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক শওকতকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য রবিউলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এছাড়া, স্থানীয়দের সহায়তায় মঠবাড়িয়া পুলিশ ফাঁড়ির সামনে থেকে ইসরাফিল হাওলাদার (২৬) নামে আরও এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে।

অভিযানে আরশিবসা নদীর বেসুখাল এলাকা থেকে ছয়টি একনলা বন্দুক, ৬৯ রাউন্ড তাজা কার্তুজ, তিন রাউন্ড ফাঁকা কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, মোবাইল ও ঘড়ি উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত ডাকাত এবং উদ্ধার করা অস্ত্র-গোলাবারুদ কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত