বিশ্বকাপের নকআউট পর্ব আগেই নিশ্চিত হওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে ‘বেঞ্চ একাদশ’ নিয়ে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের নিয়মিত একাদশের অধিকাংশ খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের বাজিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
আর্জেন্টিনার ক্রীড়া মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবং ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ ছাড়া গত ম্যাচের মূল একাদশ থেকে আর কেউ এই ম্যাচে থাকছেন না। অধিনায়ক লিওনেল মেসি এই ম্যাচে বেঞ্চে থাকছেন।
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণভাগ: হুলিয়ানো সিমিওনে (রাইট-ব্যাক), নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো।মাঝমাঠ: লেয়ান্দ্রো পারেদেস, এজেকুয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো।আক্রমণভাগ: নিকো পাস (লিংক-ম্যান), হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ।
কোচ স্কালোনি এই ম্যাচে তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার পাশাপাশি দলের গভীরতা পরীক্ষা করতে চাইছেন। ডলাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি আর্জেন্টিনার জন্য অনেকটা আনুষ্ঠানিকতার হলেও রিজার্ভ খেলোয়াড়দের জন্য এটি নিজেদের প্রমাণ করার বড় সুযোগ।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন