রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মেট্রোরেলের ওভারহেড উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন আটকে পড়ার ঘটনায় সাময়িকভাবে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে।
রোবাবার (২৮ জুন) সকালে এ ঘটনা ঘটে।
এমআরটি লাইন-৬-এর দায়িত্বশীল সূত্র জানায়, সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সুইপিং ট্রেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনসংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে বৈদ্যুতিক তারে কয়েকটি গ্যাস বেলুন আটকে থাকতে দেখে। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। দ্রুত বেলুনগুলো অপসারণের পর ১০ মিনিটের মধ্যেই পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মেট্রোরেলের বৈদ্যুতিক তারে বিভিন্ন বস্তু আটকে পড়া নতুন কোনো ঘটনা নয়। এর আগেও ঘুড়ি, ফানুস, প্লাস্টিকজাতীয় বস্তু এবং কাপড় আটকে একাধিকবার মেট্রোরেল চলাচল ব্যাহত হয়েছে।
২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে বিভিন্ন সময়ে উত্তরা, কাজীপাড়া ও কারওয়ান বাজার এলাকায় এ ধরনের ঘটনার কারণে সেবা সাময়িকভাবে স্থগিত রাখতে হয়েছিল। সর্বশেষ ২০২৬ সালের এপ্রিলে কারওয়ান বাজারে গ্যাস বেলুন আটকে প্রায় ১৪ মিনিট সেবা বন্ধ ছিল।
কর্তৃপক্ষ বারবার সতর্ক করা সত্ত্বেও মেট্রোরেল লাইনের আশপাশে ঘুড়ি উড়ানো বা বেলুন ছাড়ার মতো ঘটনাগুলো ঘটছে, যা এই গুরুত্বপূর্ণ গণপরিবহনটির নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন