নজর বিডি
প্রকাশ : রোববার, ২৮ জুন ২০২৬

সূত্রাপুরে যুবক হত্যা: ১২ ঘণ্টার মধ্যে ৪ জন গ্রেফতার

রাজধানীর সূত্রাপুরে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে এক যুবককে হত্যাকাণ্ডের ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটনসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপির সূত্রাপুর থানা পুলিশ। 

শুক্রবার (২৬ জুন) হত্যাকাণ্ডের পর রাত ১টা ১০ মিনিট থেকে ভোর ৭টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার বিকেল ৪টার দিকে বিবিকা রওজা ইমামবাড়া থেকে বের হওয়া একটি তাজিয়া মিছিল চকবাজার ও লালবাগ হয়ে ধানমন্ডির দিকে যাচ্ছিল। বিকেল পৌনে ৫টার দিকে মিছিলটি বাংলাবাজারের পি কে রায় রোডের ইস্পাহানি ভবনের কাছে পৌঁছালে একদল উচ্ছৃঙ্খল যুবক ভিকটিম মো. জাকির হোসেনকে (৩১) এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাকির হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।

পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের চিহ্নিত করে এবং ২৬ জুন রাতে বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো—মো. রাশেদ (২০) এবং তিনজন আইনের সাথে সংঘাতে জড়িত শিশু (কিশোর)। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু, একটি চাপাতি এবং ঘটনার সময় পরিহিত রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, তাজিয়া মিছিলে থাকা 'ডুলির রশি' ধরাকে কেন্দ্র করে ভিকটিম ও হামলাকারীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে হামলাকারীরা ধাওয়া করলে ভিকটিম আত্মরক্ষার্থে ইস্পাহানি ভবনের নিচে আশ্রয় নেন এবং সেখানে নৃশংসভাবে হামলার শিকার হন।

সূত্রাপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে ১৪-১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয় : নজরবিডি সংবাদ সূত্রাপুর, হত্যা মামলা, তাজিয়া মিছিল, ডিএমপি, গ্রেফতার, অপরাধ দমন, Sutrapur, Murder Case, Tazia Procession, DMP, Arrest, Crime Control

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সূত্রাপুরে যুবক হত্যা: ১২ ঘণ্টার মধ্যে ৪ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

রাজধানীর সূত্রাপুরে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে এক যুবককে হত্যাকাণ্ডের ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটনসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপির সূত্রাপুর থানা পুলিশ। 

শুক্রবার (২৬ জুন) হত্যাকাণ্ডের পর রাত ১টা ১০ মিনিট থেকে ভোর ৭টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার বিকেল ৪টার দিকে বিবিকা রওজা ইমামবাড়া থেকে বের হওয়া একটি তাজিয়া মিছিল চকবাজার ও লালবাগ হয়ে ধানমন্ডির দিকে যাচ্ছিল। বিকেল পৌনে ৫টার দিকে মিছিলটি বাংলাবাজারের পি কে রায় রোডের ইস্পাহানি ভবনের কাছে পৌঁছালে একদল উচ্ছৃঙ্খল যুবক ভিকটিম মো. জাকির হোসেনকে (৩১) এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাকির হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।

পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের চিহ্নিত করে এবং ২৬ জুন রাতে বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো—মো. রাশেদ (২০) এবং তিনজন আইনের সাথে সংঘাতে জড়িত শিশু (কিশোর)। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু, একটি চাপাতি এবং ঘটনার সময় পরিহিত রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, তাজিয়া মিছিলে থাকা 'ডুলির রশি' ধরাকে কেন্দ্র করে ভিকটিম ও হামলাকারীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে হামলাকারীরা ধাওয়া করলে ভিকটিম আত্মরক্ষার্থে ইস্পাহানি ভবনের নিচে আশ্রয় নেন এবং সেখানে নৃশংসভাবে হামলার শিকার হন।

সূত্রাপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে ১৪-১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত