আজ সোমবার (২৯ জুন) দেশব্যাপী একযোগে ২৯ হাজার ৬২১টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর শেরে বাংলা নগরের ‘বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র’ থেকে দুপুর ২টায় ভার্চুয়ালি এই কর্মসূচির সূচনা করবেন তিনি।
সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি চারা রোপণের লক্ষ্যের অংশ হিসেবে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ প্রকল্পের আওতায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় আগামী ৫ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ১টি ফলদ, ১টি বনজ ও ১টি ঔষধি গাছ রোপণ করা হবে। এছাড়া, প্রতিটি প্রতিষ্ঠানকে জলবায়ু সচেতনতা বাবদ ৫ হাজার টাকা বিশেষ অনুদান দেওয়া হচ্ছে।
দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই উদ্বোধনী অনুষ্ঠান দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি প্রদর্শিত হবে। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা স্ব-স্ব প্রতিষ্ঠানে উপস্থিত থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হয়ে মতবিনিময় করার সুযোগ পাবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি ক্যাম্পাস আজ জলবায়ু সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুনে সুসজ্জিত করা হয়েছে এবং শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
একই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর জাতীয় পর্যায়ের সেরা তরুণ উদ্ভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। এছাড়া তিনি উদ্ভাবিত বিভিন্ন স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনীর স্টল পরিদর্শন করবেন।
গতকাল রোববার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন অনুষ্ঠানের মূল ভেন্যু ও সার্বিক প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন।
বিষয় : নজরবিডি সংবাদ তারেক রহমান, বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ, ওয়ান চাইল্ড ওয়ান ট্রি, জলবায়ু সচেতনতা, উদ্ভাবনী মেলা, স্টার্টআপ, ঢাকা, বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। Tarique Rahman, Tree Plantation Program, Ministry of Education, Bangladesh, One Child One Tree, Climate Awareness, Innovation Fair, Startup, Dhaka, Bangladesh-China Friendship International Conference Center.

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬
আজ সোমবার (২৯ জুন) দেশব্যাপী একযোগে ২৯ হাজার ৬২১টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর শেরে বাংলা নগরের ‘বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র’ থেকে দুপুর ২টায় ভার্চুয়ালি এই কর্মসূচির সূচনা করবেন তিনি।
সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি চারা রোপণের লক্ষ্যের অংশ হিসেবে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ প্রকল্পের আওতায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় আগামী ৫ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ১টি ফলদ, ১টি বনজ ও ১টি ঔষধি গাছ রোপণ করা হবে। এছাড়া, প্রতিটি প্রতিষ্ঠানকে জলবায়ু সচেতনতা বাবদ ৫ হাজার টাকা বিশেষ অনুদান দেওয়া হচ্ছে।
দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই উদ্বোধনী অনুষ্ঠান দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি প্রদর্শিত হবে। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা স্ব-স্ব প্রতিষ্ঠানে উপস্থিত থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হয়ে মতবিনিময় করার সুযোগ পাবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি ক্যাম্পাস আজ জলবায়ু সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুনে সুসজ্জিত করা হয়েছে এবং শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
একই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর জাতীয় পর্যায়ের সেরা তরুণ উদ্ভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। এছাড়া তিনি উদ্ভাবিত বিভিন্ন স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনীর স্টল পরিদর্শন করবেন।
গতকাল রোববার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন অনুষ্ঠানের মূল ভেন্যু ও সার্বিক প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন।

আপনার মতামত লিখুন