সরকারের বহুল প্রতীক্ষিত 'ডায়াসপোরা নীতিমালা' চূড়ান্ত পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই এটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
রোববার (২৮ জুন) ঢাকায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম কর্তৃক আয়োজিত ‘ব্রিজ টু বাংলাদেশ’ ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।
বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ২৪ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশিকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে যুক্ত করার লক্ষ্যে এই ডিজিটাল প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রবাসীরা তাদের জ্ঞান, দক্ষতা, উদ্ভাবন, বিনিয়োগ এবং পেশাগত অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগাতে পারবেন। প্ল্যাটফর্মটিতে যাচাইকৃত প্রোফাইল, স্মার্ট ম্যাচমেকিং, মেন্টরশিপ এবং কমিউনিটি ফোরামের মতো আধুনিক সুবিধা রয়েছে।
পররাষ্ট্র সচিব মো. নজরুল ইসলাম তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের উন্নয়নে অবদান রাখতে আগ্রহী। তবে বিনিয়োগের ক্ষেত্রে আস্থার ঘাটতি ও সরকারি সেবায় বিদ্যমান জটিলতাগুলো নিরসনে সরকারি সেবার সংস্কার এবং স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। মিশনগুলোর মাধ্যমে প্রবাসীদের আরও কার্যকর সহায়তা দেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
প্রবাসী কল্যাণ সচিব মো. মোক্তার আহমেদ তিনি উল্লেখ করেন, এই উদ্যোগটি সরকারের ভবিষ্যৎ ডায়াসপোরা নীতিমালা বাস্তবায়নে একটি কার্যকর পরিপূরক হিসেবে কাজ করবে।
আপসানা বেগম (যুক্তরাজ্যের সংসদ সদস্য) ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, জাতীয় সংকট ও মানবিক প্রয়োজনে প্রবাসীরা সর্বদা বাংলাদেশের পাশে থেকেছেন। এই প্ল্যাটফর্মটি প্রবাসীদের অভিজ্ঞতা দেশের কাজে লাগানোর একটি নতুন পথ উন্মোচন করবে।
অক্সফাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশীষ দামলে তিনি জানান, এটি কেবল একটি প্রকল্প নয়, বরং বাংলাদেশকে 'সহায়তা গ্রহণকারী' থেকে 'জ্ঞান ও উদ্ভাবন প্রদানকারী' দেশে রূপান্তরের জাতীয় উদ্যোগ।
জানা গেছে, ২০২৪ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত টানা দুই বছরের গবেষণার ওপর ভিত্তি করে এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। ১২টি দেশের প্রবাসীদের ওপর বৈশ্বিক জরিপ, ১১টি ডায়াসপোরা প্ল্যাটফর্মের বিশ্লেষণ এবং বিভিন্ন অংশীজনের সাথে কর্মশালার সমন্বয়ে এটি গড়ে তোলা হয়েছে।
অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন