জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করে শুরু হচ্ছে দেশব্যাপী বৃহৎ পরিসরের বৃক্ষরোপণ কর্মসূচি—‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’। আজ সোমবার (২৯ জুন) দুপুর ২টায় রাজধানীর শেরে বাংলা নগরের ‘বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র’ থেকে এই মেগা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি চারা রোপণের লক্ষ্যের অংশ হিসেবে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ পরিকল্পনায় আগামী ৫ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে ৫ কোটি গাছ রোপণ করা হবে।
২৯ হাজার ৬২১টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘জলবায়ু সচেতনতা’ অনুদান হিসেবে ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষায় শুধুমাত্র দেশীয় ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। আকাশমণির মতো পরিবেশ-অবান্ধব বা আগ্রাসী বিদেশি প্রজাতির গাছ রোপণ সম্পূর্ণ নিষিদ্ধ।
রোপণ করা গাছের প্রবৃদ্ধি ও বেঁচে থাকার হার নিশ্চিত করতে ‘মাই ট্রি মনিটরিং’ অ্যাপ ব্যবহার করা হবে।
প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ৬ লাখ শিক্ষার্থী ৫ বছরে ৫ কোটি চারা রোপণের লক্ষ্য নিয়ে মাঠে নামছে। বিদ্যালয়ের খেলার মাঠ ও খালি জায়গায় রোপণ করা চারাগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোকে ‘গ্রিন ক্যাম্পাস’ হিসেবে গড়ে তুলতে ৫ বছরে ২ কোটি বৃক্ষরোপণ ও পরিচর্যার উদ্যোগ নেওয়া হয়েছে।
জলবায়ু সচেতনতা বাড়াতে ১১ হাজার শিক্ষককে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া পাঠ্যপুস্তকে পরিবেশ সুরক্ষার গুরুত্ব নিয়ে নতুন অধ্যায় যুক্ত করা হয়েছে। সফলভাবে কর্মসূচি বাস্তবায়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ‘শ্রেষ্ঠ সবুজ বিদ্যালয়’ পুরস্কারে ভূষিত করা হবে।
প্রধানমন্ত্রী চারা রোপণের মাধ্যমে অভিযানের উদ্বোধন করবেন, যা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি প্রদর্শিত হবে। প্রতিটি ক্যাম্পাসে আজ জলবায়ু সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে এবং বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
মাউশি মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, "শিক্ষার্থীরাই আগামীর পরিবেশ রক্ষার অগ্রসৈনিক। তাদের কেন্দ্র করেই সাজানো হয়েছে এই সবুজ বিপ্লব।"

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন