২০২৬ বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে সৌদি আরবের হতাশাজনক বিদায়ের পর পদত্যাগ করেছেন সৌদি আরব ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসের আল-মিসেহাল। দলের এই ব্যর্থতার পূর্ণ দায়ভার নিজের কাঁধে নিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় আল-মিসেহাল বলেন, “বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে দলের উত্তীর্ণ হতে না পারাটা আমাদের সব প্রত্যাশা ও আকাঙ্ক্ষার চেয়ে অনেক নিম্নমানের একটি ফলাফল। আমি এর পূর্ণ দায়ভার নিচ্ছি এবং যারা দলকে ভালো অবস্থানে দেখতে চেয়েছিলেন, তাদের কাছে ক্ষমাপ্রার্থনা করছি।” তিনি জানান, ফুটবলের নতুন অধ্যায় শুরুর সুযোগ করে দিতেই বর্তমান মেয়াদের শেষ পর্যন্ত দায়িত্ব পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গত সাত বছর ধরে সৌদি ফুটবল ফেডারেশনের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেছেন আল-মিসেহাল। ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজক হিসেবে সৌদির সফল প্রচেষ্টায় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সাম্প্রতিক সময়ে সৌদি সরকার ফুটবলের মানোন্নয়নে বিপুল বিনিয়োগ করেছে এবং ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়রের মতো তারকা ফুটবলারদের লিগে যুক্ত করা হয়েছে। তবে জাতীয় দলের এমন পারফরম্যান্স সামগ্রিক পরিকল্পনায় বড় ধরণের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
এবারের বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে ছিল সৌদি আরব। স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের সাথে লড়াই করেও শেষ ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করায় মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে তাদের বিদায় নিশ্চিত হয়। টুর্নামেন্ট শুরুর দুই মাস আগে কোচ পরিবর্তনের সিদ্ধান্ত দলের প্রস্তুতিতে কিছুটা নেতিবাচক প্রভাব ফেলেছিল বলে বিশ্লেষকদের ধারণা।
সৌদি ফুটবল কর্তৃপক্ষ এখন নতুন নেতৃত্ব খোঁজার পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে মনোনিবেশ করতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন