দৈনিক ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার আনোয়ার হোসেনকে (৩৮) দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার (২৮ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের এসআই জহিরুর ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে প্রথম আলোর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অন্য একটি মামলায় তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
২০২৫ সালের ১৯ ডিসেম্বর রাতে লাঠিসোঁটা ও দাহ্য পদার্থ নিয়ে একদল হামলাকারী ডেইলি স্টার ভবনে প্রবেশ করে। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা প্রতিষ্ঠানের কর্মীদের ওপর শারীরিক আক্রমণ করে এবং ভবনের বিভিন্ন তলায় আগুন ধরিয়ে দেয়।
ঘটনার সময় প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ২০০টির বেশি ইলেকট্রনিক ডিভাইস এবং ৩৫ লাখ টাকা নগদ অর্থ লুট করার অভিযোগ আনা হয়েছে। সব মিলিয়ে এই ঘটনায় প্রায় ৪০ কোটি টাকার আর্থিক ক্ষতির প্রাক্কলন করা হয়েছে। ঘটনার তিন দিন পর অর্থাৎ ২২ ডিসেম্বর ডেইলি স্টারের হেড অব অপারেশনস মিজানুর রহমান তেজগাঁও থানায় এই মামলাটি দায়ের করেন।
রিমান্ড শুনানির পর আদালত থেকে কারাগারে নেওয়ার সময় আনোয়ার হোসেন নিজেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি করেন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে স্থানীয় বিএনপি নেতাদের দ্বারা তিনি ও তার পরিবার হয়রানির শিকার হয়েছেন। এছাড়া তিনি অতীতে আওয়ামী লীগ ও বর্তমান আমলে বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে হামলার শিকার হওয়ার দাবি করেছেন।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসিন্দা আনোয়ারকে সংশ্লিষ্ট জেলার একটি মামলায় গ্রেপ্তারের পর ঢাকা কেন্দ্রিক এই বড় দুটি মামলায় রিমান্ডে নেওয়া হলো।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন