বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রামে তিন দিনব্যাপী প্রাথমিক বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে আবেদনকারী ১ হাজার ৬৫২ জন প্রার্থীর মধ্যে ৬১৯ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৭ জুন) থেকে চট্টগ্রাম পুলিশ লাইন্সে শুরু হওয়া এ কার্যক্রমে প্রার্থীদের কাগজপত্র যাচাই, শারীরিক মাপ এবং শারীরিক সক্ষমতা পরীক্ষা (পিইটি) নেওয়া হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ নিয়োগ কার্যক্রমের পুরো প্রক্রিয়া তদারকি করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মো. মাসুদ আলম। এ সময় তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, "কোনো ধরনের আর্থিক লেনদেন কিংবা দালাল চক্রের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে নিজ যোগ্যতা, মেধা ও সততার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে। চট্টগ্রাম জেলা পুলিশ একটি সম্পূর্ণ মেধাভিত্তিক, স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।"
নিয়োগ সংশ্লিষ্টরা জানান, নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে। প্রার্থীদের নিয়মিত বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট এবং আবেদনপত্রে দেওয়া মোবাইল নম্বরে আসা এসএমএস অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্সের মনোনীত প্রতিনিধি, চট্টগ্রাম জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন