মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অসুস্থ বোধ করায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
তাকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলুল হক জানান, কারাগারে দীপু মনির শারীরিক অবস্থার অবনতি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে নতুন ভবনের মেডিসিন বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সকাল ১০টা ৩০ মিনিটের দিকে তাকে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়।
এর আগে, রোববার (২৮ জুন) রাত ১টা ৩০ মিনিটের দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে রেফার্ড করা হয়।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৯ আগস্ট দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই তিনি কারাগারে বন্দি রয়েছেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন